TRENDING:

IndiGo air-tickets to get costlier:মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বাড়ছে জ্বালানি খরচ, এবার টিকিটের দাম বাড়াল ইন্ডিগো, কোন রুটে কত টাকা বাড়তি ? দেখে নিন একনজরে

Last Updated:

ভাড়া বাড়াল ইন্ডিগো! ৪২৫ টাকা থেকে ২,৩০০ টাকা পর্যন্ত বাড়তে পারে ভাড়া! ডোমেস্টিক ও আন্তর্জাতিক, দুই রুটেই আগামিকাল থেকে বাড়ছে ভাড়া। কোন রুটে কত বাড়তি টাকা গুনতে হবে? দেখে নিন একনজরে--

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এবার বিমান ভাড়ায়! ভাড়া বাড়ল ভারতের লো-কস্ট এয়ারলাইন ইন্ডিগোর। জেট ফুয়েলের দাম বাড়ায় আগামিকাল অর্থাৎ ১৪ মার্চ থেকে সমস্ত ইন্ডিগোর ফ্লাইটের ভাড়া বাড়ছে। বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, বাড়তি জ্বালানি সারচার্জের কারণে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্ডিগোর ডোমেস্টিক এবং আন্তর্জাতিক, উভয় উড়ানের ক্ষেত্রেই টিকিটের দাম ৪২৫ টাকা থেকে ২,৩০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
Indigo Ticket Price Hike
Indigo Ticket Price Hike
advertisement

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সরবরাহে প্রভাব পড়েছে, ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম দ্রুত বেড়ে গিয়েছে। এই পরিস্থিতির কারণেই বিমান সংস্থাগুলির পরিচালন খরচও বৃদ্ধি পাচ্ছে। ইন্ডিগো জানিয়েছে, ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানির দাম ৮৫ শতাংশের বেশি বেড়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ” ইন্ডিগো ১৪ মার্চ থেকে ডোমেস্টিক এবং আন্তর্জাতিক রুটে ফুয়েল চার্জ চালু করছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। International Air Transport Association-এর Jet Fuel Monitor অনুযায়ী, ওই অঞ্চলে জেট ফুয়েলের দাম ৮৫ শতাংশেরও বেশি বেড়েছে।”

advertisement

জেট ফুয়েল বা অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) বিমান সংস্থাগুলির পরিচালন ব্যয়ের একটি বড় অংশ। সংস্থার তরফে জানানো হয়েছে, জ্বালানির দাম আচমকা বেড়ে যাওয়া সব বিমান সংস্থার উপরেই প্রভাব ফেলেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই বাড়তি খরচের পুরো প্রভাব সামাল দিতে হলে ভাড়ায় “খুব বড় ধরনের সমন্বয়” করা প্রয়োজন। তবে ইন্ডিগো জানিয়েছে, যাত্রীদের উপর বাড়তি চাপের বিষয়টি মাথায় রেখেই তাদের ভাড়া বৃদ্ধির পরিমাণ ‘তুলনামূলকভাবে কম’ রাখা হয়েছে।

advertisement

এয়ারলাইনের বিবৃতি অনুযায়ী, যাত্রীদের এখন টিকিটের জন্য অতিরিক্ত ৪২৫ টাকা থেকে ২,৩০০ টাকা পর্যন্ত বেশি দিতে হতে পারে। কোন রুটে কত বাড়তি টাকা দিতে হবে?

ভারতের অভ্যন্তরে (ডোমেস্টিক) — ৪২৫টাকা

ভারতীয় উপমহাদেশ — ৪২৫টাকা

মধ্যপ্রাচ্য — ৯০০টাকা

দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন — ১,৮০০

টাকা

আফ্রিকা ও পশ্চিম এশিয়া —১,৮০০ টাকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

ইউরোপ —২৩০০ টাকা

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IndiGo air-tickets to get costlier:মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বাড়ছে জ্বালানি খরচ, এবার টিকিটের দাম বাড়াল ইন্ডিগো, কোন রুটে কত টাকা বাড়তি ? দেখে নিন একনজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল