TRENDING:

ট্যুইটার হ্যান্ডেলে নামের সামনে থেকে ‘চৌকিদার’ তকমা মুছলেন মোদি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গেরুয়া ঝড় গোটা দেশ জুড়ে ৷ বুথ ফেরত সমীক্ষায় বিজেপি’র সম্ভাব্য প্রাপ্ত আসনসংখ্যার চেয়েও অনেক বেশি আসন পেতে চলেছে বিজেপি ৷ আর সেই ফলাফল মোটের উপকর পরিষ্কার হতেই ট্যুইটার হ্যান্ডেল থেকে নিজের নামের আগে ‘চৌকিদার’লেখা সরালেন নরেন্দ্র মোদি ৷
advertisement

ভোটের আগে ‘চৌকিদার’শব্দটি নিয়েই উত্তাল হয়েছিল দেশের রাজনীতি ৷ সে সময় বিজেপি’র তরফে ‘ম্যায় ভি চৌকিদার’ক্যাম্পেন শুরু হয়েছিল ৷

সে সময় প্রতিটি বিজেপি নেতাই তাঁদের ট্যুইটার হ্যান্ডেলে নিজেদের নামের সামনে ‘চৌকিদার’লিখেছিলেন ৷ ভোটের ফলাফল মোটামুটি পরিষ্কার ৷ এ বার টুইটার হ্যান্ডেল থেকে ‘চৌকিদার’ সরালেন মোদি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

তিনি ট্য়ুইট করে লিখেছেন, ‘ভারতবাসী চৌকিদার হয়েছে ৷ এবং তাঁরাই দেবে অভাবনীয় পরিষেবা ৷ চৌকিদার একটা প্রতীক হয়ে উঠেছে ভারতকে সুরক্ষা প্রদান করার জন্য় ৷ যা দেশের জাতিবিদ্বেষ,  বর্ণবিদ্বেষ, দুর্নীতিকে রুখবে ৷’’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ট্যুইটার হ্যান্ডেলে নামের সামনে থেকে ‘চৌকিদার’ তকমা মুছলেন মোদি