TRENDING:

Kozhikode Accident: মারাত্মক দুর্ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির

Last Updated:

ঘটনার ভয়াবহতার মাত্রা নিয়ে কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  করোনা আতঙ্ক ছিলই, এবার মৃত্য়ুদূত হয়ে দেখা দিল কোঝিকোেড়ের বিমান দুর্ঘটনা। যা খবর পাওয়া যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায়৷ এখনও পর্যন্ত পাইলট-সহ মোট ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ বৃষ্টির জেরে রানওয়েতে চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক অনুমান৷ ঘটনার তীব্রতায় কেঁপে গিয়েছে গোটা দেশ৷ সব মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী-সহ অনেকেই। উদ্বেগের আরও একটি কারণ হল, ওই বিমানে ছিল ১০ নবজাতক৷ এই অভিশপ্ত বিমানের যাত্রীদের মধ্য ভয়াবহ ভাবে আহতও ১২৩-র বেশি৷ তাঁদের নিকটবর্তী চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে
advertisement

advertisement

এদিকে গোটা ঘটনায় শোক প্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি লিখেছেন, ‘Pained by the plane accident in Kozhikode. My thoughts are with those who lost their loved ones. May the injured recover at the earliest. Spoke to Kerala CM @vijayanpinarayi Ji regarding the situation. Authorities are at the spot, providing all assistance to the affected.’  অর্থাৎ কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় অসম্ভব যন্ত্রণা বোধ করছি৷ আহতরা দ্রুত সেরে উঠুন৷ কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছি৷ উদ্ধারকার্য দ্রুততার সঙ্গে করা হচ্ছে৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তিনি লিখেছেন, কোঝিকোড়েগামী বিমানের ভয়ানক দুর্ঘটনার খবর আমাকে চরম উদ্বেগে রেখেছে। কেরলের রাজ্য়পাল আরিফ মহম্মদ খানের সঙ্গে আমি কথা বলেছি। পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। আমার সমবেদনা ও প্রার্থনা সমস্ত বিমানকর্মী ও যাত্রীদের সঙ্গে রয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kozhikode Accident: মারাত্মক দুর্ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল