TRENDING:

লোকাল ট্রেনই লাইফলাইন! মাথা ছুঁইয়ে প্রণাম করে বুঝিয়ে দিলেন মুম্বইয়ের যাত্রী

Last Updated:

প্রায় ১১ মাস বন্ধ থাকার পর ১ ফেব্রুয়ারি থেকে লোকাল ট্রেন চালু হয়েছে মুম্বাইয়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লোকাল ট্রেন৷ আর তার দরজায় মাথা ছুঁইয়ে প্রণাম করছেন এক যুবক৷ ঠিক যেভাবে মন্দিরে গিয়ে আরাধ্য দেবতাকে কেউ প্রণাম করে৷ মুম্বইয়ে লোকাল ট্রেন চালু হওয়ার দিনে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিই মন জয় করে নিয়েছে নেট ব্যবহারকারীদের৷ এই একটি ছবিই আরও একবার বুঝিয়ে দিয়েছে, বাণিজ্য নগরী মুম্বইয়ের লাইফলাইন হল লোকাল ট্রেন৷ যাতায়াতের মাধ্যম ছাড়িয়ে লোকাল ট্রেন মুম্বইয়ের আমজনতার দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে, নিত্যযাত্রীদের আবেগও জড়িয়ে রয়েছে এর সঙ্গে৷
advertisement

দীর্ঘ প্রায় এগারো মাস বন্ধ থাকার পর গত ১ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে লোকাল ট্রেন চালুর অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার৷ কলকাতার মতোই শহরতলির সঙ্গে যোগাযোগ রক্ষায় লোকাল ট্রেন মুম্বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম৷ লকডাউনের ফাঁস কাটিয়ে ধীরে ধীরে সবকিছুই স্বাভাবিক হলেও এতদিন মুম্বইয়ে লোকাল চালুর অনুমতি দেওয়া হয়নি৷ লোকাল ট্রেনের চাকা গড়ানোর অপেক্ষায় মুম্বইবাসী কতটা ব্যাকুল হয়ে উঠেছিল, এই একটি ছবি তারই বহিঃপ্রকাশ৷

advertisement

শুধু আমজনতাই নয়, ভাইরাল এই ছবি ট্যুইট করেছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও৷ ছবিটি ট্যুইট করে মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান লিখেছেন, 'ভারতের আত্মা৷'

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

লোকাল ট্রেন চালু হওয়া মানে শুধু যাতায়াতে সুবিধা, সস্তায় গন্তব্যস্থলে পৌঁছনোর সুবিধে নয়৷ লোকাল ট্রেন চালু হওয়া মানে রোজ অনেক পরিচিত মুখের সঙ্গে দেখা হওয়া৷ শুধুমাত্র দৈনন্দিন যাতায়াতের সময় পরিচয়ের মাধ্যমে যাঁরা হয়ে হয়ে ওঠেন রোজকার জীবনের অঙ্গ, গড়ে ওঠে বন্ধুত্ব৷ কয়েক মাস আগে লোকাল ট্রেন চালুর এই আকুতি দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গেও, এবার তারই পুনরাবৃত্তি হল মুম্বইয়ে৷ লোকাল ট্রেনের যাত্রী অজ্ঞাতপরিচয় ওই যুবক বুঝিয়ে দিলেন, লোকাল ট্রেনের বিকল্প একমাত্র লোকালই৷ তা সে যতই বাদুরঝোলা ভিড় হোক বা করোনার সংক্রমণের ভয় থাকুক৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
লোকাল ট্রেনই লাইফলাইন! মাথা ছুঁইয়ে প্রণাম করে বুঝিয়ে দিলেন মুম্বইয়ের যাত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল