TRENDING:

Indian Pakistan Tensions: ইতিহাসে প্রথমবার, জম্মু শহরের ভিতরে এসে পড়ছে শেলিং! পাকিস্তান শুরু করল ‘বুনয়ান আল মরসুস’

Last Updated:

জম্মুর পাশাপাশি ভারতের পশ্চিম সীমান্তে লাগাতার ড্রোন দিয়ে আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সাধারণ নাগরিকদের ওপর আক্রমণের চেষ্টা চলছে। সেনা প্রতিহত করছে। পাল্টা জবাবও দেওয়া হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জম্মু ও কাশ্মীর: ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা ‘বুনয়ান উল মরসুস’ লঞ্চ করল পাকিস্তান৷ বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ পাওয়ার নিশ্চিত হওয়ার পরেই ভারতের জম্মু থেকে শ্রীনগর, অবন্তীপুরা, ফাজিলকা, বারমেঢ়, জয়সলমীর, ভুজ-সহ একাধিক জায়গায় ড্রোন হামলা চালাচ্ছে বলে খবর। শুধু তাই নয়, শ্রীনগরের আকাশে ঢোকার চেষ্টা করেছে পাকিস্তানের বায়ুসেনার জেট৷ দিল্লিকে লক্ষ্য করেও হামলা চালানোর চেষ্টা হয়েছে৷ যদিও সিরসাতেই সেই হামলা আটকে দিয়েছে ভারত৷ হামলায় সাধারণ মানুষের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের এক আধিকারিকের মৃত্যু হয়েছে৷ আধিকারিকের মৃত্যুর কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন স্বয়ং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷
News18
News18
advertisement

এবার এল অন্য খবর৷ জম্মুর ঘনজনবসতি পূর্ণ এলাকায় শেলিং শুরু করল পাকিস্তান৷ শনিবার পন্ছিনগর এলাকার রেহারি কলোনিতে ভোর ৫টা ৪৫ নাগাদ শেলিং শুরু হয়৷ আহত হন একই বাড়ির তিনজন। পাকিস্তানের শেলিংয়ে ৪০ বছরের এক নাগরিকেরও মৃত্যু হয়েছে৷

আরও পড়ুন: নাগাড়ে চলছে গোলাবর্ষণ ! রাজৌরিতে পাক গোলায় নিহত সরকারি আধিকারিক

advertisement

স্থানীয় সূত্রে খবর, জম্মুর আকাশে ড্রোন নয়। জম্মু শহরের ভিতরে এসে পড়ছে শেলিং৷ এর আগে এত বছরের ইতিহাসে এমন ঘটনা কোনওদিনও ঘটেনি৷ জম্মুতে শেলিংয়ের ঘটনা এই প্রথম৷ বর্তমানে জম্মুতে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ৷ মুখ্যমন্ত্রী বেরতে না বেরতেই শেলিং৷

জম্মুর পাশাপাশি ভারতের পশ্চিম সীমান্তে লাগাতার ড্রোন দিয়ে আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সাধারণ নাগরিকদের ওপর আক্রমণের চেষ্টা চলছে। সেনা প্রতিহত করছে। পাল্টা জবাবও দেওয়া হচ্ছে৷

advertisement

গত ৮ মে রাত থেকে একের পর এক ড্রোনে আঘাত হানতে চেয়েছিল পাকিস্তান। শুক্রবার রাত নামতেই ফের ‘কাপুরুষের’ মতন ঘনবসতি এলাকায় ড্রোন হামলা চালাতে থাকে পাকিস্তান। জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে মুহুর্মুহু পাকিস্তানি গোলা বর্ষণ শুরু হয়েছে, তেমনভাবেই এবার অমৃতসরে শুরু হয়েছে পাকিস্তানি ড্রোন হামলা।

আরও পড়ুন– পাকিস্তানের F-16 বিমান ধ্বংস করেছে ভারত, কী আছে এই যুদ্ধবিমানে? এর ক্ষমতা সম্পর্কে আপনার যা জানা দরকার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে 'স্কাই ওয়াচিং'এর চমক! টেলিস্কোপে রাতের আকাশের রহস্য উন্মোচন
আরও দেখুন

একইসঙ্গে পঞ্জাবের সীমান্তবর্তী এলাকা ফিরোজপুরেও পাক ড্রোন হামলা হয়েছে। এর ফলে পঞ্জাবের ফিরোজপুরে গাড়িতে আগুন লেগে যায়। এই ঘটনাটি ঘটেছে ফিরোজপুর থেকে ১২কিমি দূরে। পাকিস্তানের ড্রোন হামলায়, একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। অর্থাৎ, পাকিস্তানের ড্রোন ফের জনবসতি এলাকায় আঘাত হানল।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Pakistan Tensions: ইতিহাসে প্রথমবার, জম্মু শহরের ভিতরে এসে পড়ছে শেলিং! পাকিস্তান শুরু করল ‘বুনয়ান আল মরসুস’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল