TRENDING:

Operation Sindoor: কে এই কর্নেল সোফিয়া কুরেশি? অপারেশন সিঁদুর নিয়ে কথা বললেন...চিনে নিন আর্মি ফ্যামিলির এই ‘দুর্দান্ত সাহসী’ মেয়েকে

Last Updated:

সোফিয়া কুরেশি গুজরাতের বাসিন্দা। ১৯৮১ সালে গুজরাতের ভদোদরায় তাঁর জন্ম। বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর। আর্মি ফ্যামিলির সোফিয়ার দাদাও সেনাবাহিনীতে ছিলেন, ঠাকুরদাও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ৭ মে, অর্থাৎ, আজ বুধবার দেশের একাধিক রাজ্যকে সামরিক মহড়া করানোর নির্দেশ দেওয়া হয়েছিল৷ আর তার আগেই মধ্যরাতে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় এয়ার টু সারফেস মিসাইল হামলা চালিয়েছে ভারত৷ হামলার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’৷ এদিন বেলা সাড়ে ১০টা নাগাদ অপারেশন সিঁদুর নিয়ে নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে হামলার প্রেক্ষাপট এবং কার্যকারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ব্রিফিং দেন কেন্দ্রীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি৷ তাঁর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কম্যান্ডার ব্যোমিকা সিং৷ কারা এই দু’জন? আসুন পরিচয় করেনি সোফিয়া কুরেশির সঙ্গে৷
প্রতিরক্ষা মন্ত্রকের মতে, ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালিয়েছে, যেগুলোকে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মহম্মদের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসবাদী ঘাঁটি হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। ভারত স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এটি একটি সুনির্দিষ্ট, অ-উস্কানিমূলক পাল্টা আক্রমণ ছিল যেখানে টার্গেট খুবই সাবধানে বেছে নেওয়া হয়েছিল।

 প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গুরুত্বপূর্ণভাবে, কোনও পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি, যা ভারতের সুশৃঙ্খল এবং অ-উত্তেজনামূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।’’
প্রতিরক্ষা মন্ত্রকের মতে, ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালিয়েছে, যেগুলোকে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মহম্মদের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসবাদী ঘাঁটি হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। ভারত স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এটি একটি সুনির্দিষ্ট, অ-উস্কানিমূলক পাল্টা আক্রমণ ছিল যেখানে টার্গেট খুবই সাবধানে বেছে নেওয়া হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গুরুত্বপূর্ণভাবে, কোনও পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি, যা ভারতের সুশৃঙ্খল এবং অ-উত্তেজনামূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।’’
advertisement

সোফিয়া কুরেশি গুজরাতের বাসিন্দা। ১৯৮১ সালে গুজরাতের ভদোদরায় তাঁর জন্ম। বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর। আর্মি ফ্যামিলির সোফিয়ার দাদাও সেনাবাহিনীতে ছিলেন, ঠাকুরদাও৷ তাঁর বাবাও কয়েক বছর ধরে সেনাবাহিনীতে একজন ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে যে, সোফিয়া মেকানাইজড ইনফ্যান্ট্রির এক সেনাকর্তা মেজর তাজুদ্দিন কুরেশির স্ত্রী এবং তাঁদের একটি ছেলেও রয়েছে৷ নাম, সমীর কুরেশি।

advertisement

আরও পড়ুন: ‘কিন্তু পাকিস্তান পাল্টা কিছু করলেই…,’ অপারেশন সিঁদুরের পরেও হুঁশিয়ারি! পহেলগাঁওয়ের প্রতিশোধ বলে জানালেন কুরেশি

১৯৯৯ সালে সোফিয়া ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৯৯ সালে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ। এরপর সোফিয়া সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। ২০০৬ সালে, সোফিয়া কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

advertisement

সোফিয়া ২০১০ সাল থেকে শান্তিরক্ষা অভিযানের সাথে যুক্ত। পঞ্জাব সীমান্তে অপারেশন পরাক্রমের সময় তাঁর অবদানের জন্য তিনি জেনারেল অফিসার কম্যান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) থেকে একটি প্রশংসাপত্রও পান। উত্তর-পূর্ব ভারতে বন্যায় ত্রাণকার্যের সময়েও তাঁর অসাধারণ কাজের জন্য তিনি সিগন্যাল অফিসার ইন চিফ (এসও-ইন-সি) থেকে একটি প্রশংসাপত্র পেয়েছিলেন। ফোর্স কম্যান্ডারের কাছ থেকে প্রশংসাও পেয়েছিলেন তিনি।

advertisement

আরও পড়ুন: ‘বন্ধু’ পাকিস্তানে ঢুকে হামলা ভারতের! অবশেষে এল চিনের প্রতিক্রিয়া, কী বলল বেজিং?

সেরা ভিডিও

আরও দেখুন
বছরের বেশিরভাগ সময় ফাঁকা, হঠাৎই ভিড়! নববর্ষেই জমে ওঠে এই ব্যবসা—কিসের এত চাহিদা?
আরও দেখুন

লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি ২০১৬ সালে বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সময় আলোচনায় আসেন। এরপর তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসার হিসেবে শুরু করেন এই কাজ। এই মহড়ার নাম ছিল ‘এক্সারসাইজ ফোর্স ১৮’, যা ছিল সেই সময়ে ভারত কর্তৃক আয়োজিত বৃহত্তম বিদেশি সামরিক মহড়া। এই মহড়ায় অংশগ্রহণকারী ১৮টি দলের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি ছিলেন একমাত্র মহিলা অফিসার। ভারতীয় দলে মোট ৪০ জন সদস্য ছিলেন। সেই সময় তিনি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসের একজন অফিসার ছিলেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Operation Sindoor: কে এই কর্নেল সোফিয়া কুরেশি? অপারেশন সিঁদুর নিয়ে কথা বললেন...চিনে নিন আর্মি ফ্যামিলির এই ‘দুর্দান্ত সাহসী’ মেয়েকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল