TRENDING:

Om Birla: এবার লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত বিরোধীদের! কেন ওম বিড়লার বিরুদ্ধে এত বড় সিদ্ধান্ত বিরোধীদের?

Last Updated:

Om Birla: অবস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে কংগ্রেস। রাহুলকে লোকসভায় বলতে না দেওয়ার প্রেক্ষিতেই এই পদক্ষেপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এবার লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের। অধিবেশন শুরুর আগে ইন্ডিয়া জোটের বৈঠকে গৃহীত হয়েছে সিদ্ধান্ত। অবস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে কংগ্রেস। রাহুলকে লোকসভায় বলতে না দেওয়ার প্রেক্ষিতেই এই পদক্ষেপ।
ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব
ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব
advertisement

বিরোধীদের তরফে অনাস্থা প্রস্তাব আনার কারণ হিসেবে বলা হচ্ছে—

* বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে সংসদে বলতে না দেওয়া

* ⁠কংগ্রেসের মহিলা সাংসদদের বিরুদ্ধে অন‍্যায় অভিযোগ আনা

* ⁠অনৈতিক ভাবে ৮ সাংসদকে পুরো অধিবেশনের জন্য বরখাস্ত করা

* ⁠ট্রেজারি বেঞ্চের এক সাংসদকে (নিশিকান্ত দুবে) সব রকমের ছাড় দেওয়া

সূত্রের খবর, অধিবেশনের দ্বিতীয় পর্বে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধীরা। কারণ, অনাস্থা প্রস্তাব আনার আগে ২০ দিনের নোটিস দিতে হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের নোনা মাটিতে রঙিন ফলের চাষ, স্বল্প খরচে মালামাল কৃষকরা, ঘরে আসছে মোটা টাকা
আরও দেখুন

অভিযোগ, সংসদে বাজেট অধিবেশনে নানাভাবে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করেছে মোদি সরকার। বলতে দেওয়া হয়নি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে। প্রথমবার লোকসভায় রাষ্ট্রপতির অভিভাষণের জবাবী ভাষণ দিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) বাসভবনে বৈঠকে বসেন বিরোধী জোটের সাংসদ ও নেতারা। তৃণমূলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার উপ-দলনেতা সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। বৈঠকে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধিও। সংসদে কী রণকৌশল হবে বিরোধী সাংসদদের? তা নির্ধারিত হল বৈঠকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Om Birla: এবার লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত বিরোধীদের! কেন ওম বিড়লার বিরুদ্ধে এত বড় সিদ্ধান্ত বিরোধীদের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল