TRENDING:

Hospital for Animals: পোষ্য সারমেয়র মৃত্যুশোকে যুবক খুলেছেন পশু-হাসপাতাল, বিনামূল্যে সেবা করা হয় গৃহহীন অনাথ পশুদের

Last Updated:

Hospital for Animals: পোষ্যের মৃত্যুতে সঞ্জয় অনুভব করেন অবোলা প্রাণীদের জন্য কিছু করতে হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা : অপত্যস্নেহ থাকে পোষ্যের জন্যেও৷ সেই পিতৃস্নেহের নজির গড়লেন নয়ডার বাসিন্দা সঞ্জয় মহাপাত্র৷ স্থানীয় এলাকায় তিনি এখন পরিচিত সারমেয়দের পিতা হিসেবে৷ এর পিছনে রয়েছে মর্মস্পর্শী কাহিনি৷
advertisement

আদতে ওড়িশার বাসিন্দা সঞ্জয় বরাবরই সারমেয়প্রেমী৷ জানিয়েছেন গত বছর মার্চে তাঁর পোষা কুকুর অসুস্থ হয়ে মারা যায়৷ পোষা কুকুরের নাম ছিল শিবা৷ তার মৃত্যুতে নিঃসঙ্গতা ও একাকিত্ব গ্রাস করে সঞ্জয়কে৷ পোষ্যের মৃত্যুতে সঞ্জয় অনুভব করেন অবোলা প্রাণীদের জন্য কিছু করতে হবে৷

আরও পড়ুন :  আকৃতিতে এবড়োখেবড়ো, নিজেই নিজের জন্য রুটি বানিয়ে খেলেন মার্কিন ধনকুবের বিল গেটস

advertisement

এর পরই পথের প্রাণীদের জন্য হাসপাতাল তৈরি করার কথা ভাবেন সঞ্জয়৷ সম্প্রতি সত্যি হয়েছে তাঁর স্বপ্ন৷ পথ চলা শুরু করেছে হাউস অব স্ট্রিট অ্যানিম্যালস৷ এখানে পথের পশু প্রাণীদের সেবা শুশ্রূষা ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়৷

গৃহহীন পশু, যাদের দেখাশোনা করার কেউ নেই, তাদের সেবা যত্ন করেন সঞ্জয়৷ রাস্তায় কোনও পশু দুর্ঘটনার শিকার হলে খবর দেওয়া হয় সঞ্জয়দের৷ তাঁরা গিয়ে সেবাযত্ন করেন সঞ্জয় এবং তাঁর সহকারীরা৷ আহত পশুদের উদ্ধারের পর বিনা খরচে তাদের সেবা করা হয়৷ এখনও পর্যন্ত কয়েকশো পশুকে তাঁরা রক্ষা করেছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

নয়ডার ৫৪ নম্বর সেক্টরে চলছে পশুদের সেই হাসপাতাল৷ সেখানে নিঃস্বার্থভাবে সেবা করে অবোলা পশুদের নতুন জীবন দিয়ে চলেছেন সঞ্জয়ের মতো পশুপ্রেমী৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Hospital for Animals: পোষ্য সারমেয়র মৃত্যুশোকে যুবক খুলেছেন পশু-হাসপাতাল, বিনামূল্যে সেবা করা হয় গৃহহীন অনাথ পশুদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল