TRENDING:

News18RisingIndia: ভোটে তথ্যের অপব্যবহার বরদাস্ত করব না : রবিশঙ্কর প্রসাদ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া নিয়ে দেশের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি যথেষ্ট উদার ৷ কিন্তু দেশের সাধারণ মানুষের তথ্যের উপর প্রভাব ফেলার কোনও মনোভাব নেই দেশবাসীর ৷
advertisement

News18RisingIndia সামিটে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় আইন এবং তথ্য সম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ৷

সামনেই লোকসভা নির্বাচন ৷ কিন্তু সেই নির্বাচনের আগে কোনওভাবেই তথ্যের উপর প্রভাব ফেলার বিষয়টি বরদাস্ত করা হবে না ৷ ভারতীয় নাগরিকদের কোনও তথ্যের অপব্যবহার করার চেষ্টা করলে তা কখনই মেনে নেওয়া হবে না ৷ এমনটাই জানিয়েছেন রবিশঙ্কর ৷ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘সমস্ত সোশ্যাল মিডিয়াকেই ভারতে স্বাগত জানানো হচ্ছে ৷ কিন্তু ভারতীয় নাগরিকদের কোনও তথ্য কব্জা করে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বরদাস্ত করা হবে না ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুস্থতার চাবিকাঠি এবার আস্ত এক বাসে!তাক লাগানো উদ্যোগ এলাকায়!অনেককিছু শিখছে খুদে থেকে বড়রা
আরও দেখুন

পাশাপাশি রবিশঙ্কর এও বলেন, ‘গোটা বিশ্বের নজরে ছিল ডেটা প্রোটেকশন বিল ৷ সেই বিল দেশের সাধারণ মানুষের স্বার্থে খুব শীঘ্রই সূচনা হতে চলেছে ৷’ একইসঙ্গে তিনি দাবি করেছেন, ‘গত চার পাঁচ বছরে দেশে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে ৷ এতে ভারতের ছবিটাই বদলে গিয়েছে ৷’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
News18RisingIndia: ভোটে তথ্যের অপব্যবহার বরদাস্ত করব না : রবিশঙ্কর প্রসাদ