TRENDING:

Bihar Elections 2020: এগিয়ে বিজেপি, নীতীশকে কি ফের মুখ্যমন্ত্রিত্ব ছাড়বে পদ্ম শিবির?

Last Updated:

ভোটের ফলাফলে এই ট্রেন্ড দেখে অনেকের মনেই প্রশ্ন উঠছে, জেডিইউ-এর থেকে বিজেপি বেশি আসন পেলে কি শেষ পর্যন্ত নীতীশকে আর মুখ্যমন্ত্রী করা হবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: ভোট প্রচারের সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করে দিয়েছিলেন, এনডিএ আবার ক্ষমতায় এলে বিহারের মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই৷ বিহারে ভোট গণনার ট্রেন্ড বলছে, জোট হিসেবে এনডিএ এগিয়ে থাকলেও সর্ববৃহৎ দল হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছে বিজেপি৷ আসনের নিরিখে তিন নম্বরে নেমে যেতে পারে নীতীশ কুমারের জেডিইউ৷
advertisement

ভোটের ফলাফলে এই ট্রেন্ড দেখে অনেকের মনেই প্রশ্ন উঠছে, জেডিইউ-এর থেকে বিজেপি বেশি আসন পেলে কি শেষ পর্যন্ত নীতীশকে আর মুখ্যমন্ত্রী করা হবে? বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক অরুণ সিং অবশ্য দাবি করেছেন, জেডিইউ-এর আসন সংখ্যা যাই হোক না কেন, এনডিএ ক্ষমতায় ফিরলে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জেডিইউ যে আসনগুলিতে লড়েছে, সেই আসনগুলিতে প্রার্থী দিয়েছে চিরাগের এলজেপি৷ তার উপরে নীতীশের বিরুদ্ধে ছিল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া৷ সম্ভবত সেই কারণেই এতটা কঠিন লড়াইয়ের মুখে পড়েছে নীতীশের দল৷ ফলে নরেন্দ্র মোদির মুখের উপরে ভরসা করেই এ যাত্রায় নীতীশ উতরে যেতে পারেন বলে মনে করা হচ্ছে৷ তেমনটা হলেও ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেই নীতীশকে মুখ্যমন্ত্রী করা হবে বলে জানিয়ে দিল বিজেপি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Elections 2020: এগিয়ে বিজেপি, নীতীশকে কি ফের মুখ্যমন্ত্রিত্ব ছাড়বে পদ্ম শিবির?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল