TRENDING:

Narendra Modi: করোনার ধাক্কা সামলেও গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত, সংসদে আহ্বাণ মোদির

Last Updated:

এ দিন অবশ্য করোনা অতিমারি চলাকালীন নোংরা রাজনীতি করার জন্য কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: করোনা অতিমারির (Covid 19 Pandemic) পরবর্তী সময়ে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জায়গায় নিয়ে যেতে হবে দেশকে৷ সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের বক্তব্য রাখতে গিয়ে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ এই লক্ষ্যপূরণে প্রত্যেক নাগরিকের থেকে সহযোগিতাও চাইলেন প্রধানমন্ত্রী৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement

নরেন্দ্র মোদি বলেন, 'আমরা একটা নতুন ব্যবস্থার মধ্যে বাস করছি৷ অতিমারি পরবর্তী সময়ে অনেক টার্নিং পয়েন্ট এসেছে৷ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে চিহ্নিত করা হচ্ছে৷ হীনমন্যতায় না ভুগে এই ভূমিকা পালনে আমাদের এগিয়ে চলা উচিত৷'

আরও পড়ুন: একুশ দিনের জন্য জেল মুক্তি রাম রহিমের, নেপথ্যে পঞ্জাবের ভোট?

advertisement

প্রধানমন্ত্রী আরও বলেন, 'এই সুদীর্ঘ অতিমারির মধ্যেও ভারত অর্থনৈতিক অগ্রগতির পথে যে পদক্ষেপগুলি করেছে, গোটা বিশ্ব তাকে স্বীকৃতি দিয়েছে৷'

আরও পড়ুন: একশো বছরেও ক্ষমতা আসার ইচ্ছে নেই! লোকসভায় কংগ্রেসকে তুলোধনা করলেন মোদি

এ দিন অবশ্য করোনা অতিমারি চলাকালীন নোংরা রাজনীতি করার জন্য কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তাঁর অভিযোগ, করোনা কালে পরিযায়ী শ্রমিকদের বিভ্রান্ত করেছে কংগ্রেস৷ তাঁর অভিযোগ, অতিমারির প্রথম ঢেউয়ের সময়ে মুম্বাইয়ে বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের উত্তর প্রদেশ, বিহার সহ অন্যান্য রাজ্যে ফিরে যাওয়ার জন্য উস্কানি দিয়েছে কংগ্রেস৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

প্রধানমন্ত্রী চাঞ্চল্যকর অভিযোগ তুলে বলেন, 'গণতন্ত্রে সমালোচনা করা অবশ্যই ভাল৷ কিন্তু তার মানে এই নয় যে অন্ধের মতো বিরোধিতা করতে হবে৷ করোনা রাজনীতি করতে গিয়ে কংগ্রেস সব সীমা অতিক্রম করেছে৷ উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং পঞ্জাবে কংগ্রেস করোনা সংক্রমণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে৷ কংগ্রেস কর্মীরা পরিযায়ী শ্রমিকদের হাতে বাড়ি ফেরার টিকিট তুলে দিয়েছে৷' পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য দিল্লির আপ সরকারকেও দায়ী করেন প্রধানমন্ত্রী৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: করোনার ধাক্কা সামলেও গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত, সংসদে আহ্বাণ মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল