TRENDING:

Mumbai Airport Incident: মুম্বই বিমানবন্দরে বিপত্তি, ডানায়-ডানায় ধাক্কা 'এয়ার ইন্ডিয়া' আর 'ইন্ডিগো'-র যাত্রীবোঝাই বিমানের

Last Updated:

মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে বিপত্তি! ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘর্ষ দুটি যাত্রীবাহী বিমানের মধ্যে! দুটি বিমানই তখন মাটিতে ছিল। কোয়েম্বাটোরগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2732 ও হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগোর ফ্লাইট 6E-র ডানার উপরদিকের অংশ একে অপরের সঙ্গে ধাক্কা খায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে বিপত্তি! ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘর্ষ দুটি যাত্রীবাহী বিমানের মধ্যে! দুটি বিমানই তখন মাটিতে ছিল। কোয়েম্বাটোরগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2732 ও হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগোর ফ্লাইট 6E-র ডানার উপরদিকের অংশ একে অপরের সঙ্গে ধাক্কা খায়।
Wing Ground Collision Between Air India And IndiGo Flights At CSMIA
Wing Ground Collision Between Air India And IndiGo Flights At CSMIA
advertisement

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উড়ান শুরুর আগে ট্যাক্সিওয়েতে অপেক্ষা করার সময় তাদের বিমানটি অন্য একটি এয়ারলাইস-এর বিমানের সঙ্গে সংস্পর্শে আসে।

এয়ারলাইনের বিবৃতিতে বলা হয়েছে, “দুটি বিমানের ডানার অগ্রভাগ (উইংটিপ) একে অপরের সঙ্গে লেগে যায়, যার ফলে আমাদের বিমানের উইংটিপে ক্ষতি হয়েছে।” সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এয়ার ইন্ডিয়ার বিমানটিকে আরও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার জন্য আপাতত গ্রাউন্ডেড রাখা হয়েছে। সব যাত্রীকে নিরাপদে বিমানের বাইরে নামানো হয়েছে এবং যত দ্রুত সম্ভব তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এয়ারলাইনের গ্রাউন্ড টিম বিকল্প ব্যবস্থা করছে।

advertisement

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ঘটনার বিষয়টি নিয়ন্ত্রক সংস্থাকে জানানো হয়েছে। এই ঘটনার কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য এয়ার ইন্ডিয়া দুঃখ প্রকাশ করছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

সেরা ভিডিও

আরও দেখুন
কেটেছে ন'টা দিন এখনও স্বামী ফিরে আসার আশায় দিনগুনছে অগ্নিকাণ্ডে নিখোঁজ পরিবার
আরও দেখুন

ইন্ডিগোও এক বিবৃতিতে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা নিশ্চিত করছি যে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি হায়দরাবাদ থেকে মুম্বইগামী ফ্লাইট 6E 791 অবতরণের পর বিমানের উইংটিপ অন্য একটি এয়ারলাইনস-এর বিমানের সঙ্গে সংস্পর্শে আসে। পার্কিংয়ের পর সব যাত্রী নিরাপদে বিমানের বাইরে নেমেছেন।” এয়ারলাইনটি আরও জানিয়েছে,“নির্ধারিত প্রোটোকল অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। ইন্ডিগোর কাছে যাত্রী, ক্রু ও বিমানের নিরাপত্তা এবং সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Airport Incident: মুম্বই বিমানবন্দরে বিপত্তি, ডানায়-ডানায় ধাক্কা 'এয়ার ইন্ডিয়া' আর 'ইন্ডিগো'-র যাত্রীবোঝাই বিমানের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল