TRENDING:

দিল্লিতে অধীর চৌধুরীর বাসভবনে হামলা, চুরি হল বহু গুরুত্বপূর্ণ নথি

Last Updated:

ওই দুষ্কৃতীরা বহু গুরুত্বপূর্ণ কাগজ, ফাইল নিয়ে চম্পট দিয়েছে৷৷ দুষ্কৃতীদের পরিচয় এখনও জানা যায়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ; চদিল্লিতে অধীর চৌধুরীর বাসভবনে হামলা চালাল চার-পাঁচজন দুষ্কৃতী৷ হামলার সময়ে বাড়িতে ছিলেন না কংগ্রেস নেতা৷ তবে ছিলেন তাঁর অফিসের বেশ কয়েকজন কর্মী৷  সূত্রের খবর,  তাঁদের মারধর করে ওই দুষ্কৃতীরা বহু গুরুত্বপূর্ণ   কাগজ, ফাইল  নিয়ে চম্পট দিয়েছে৷৷ দুষ্কৃতীদের পরিচয় এখনও জানা যায়নি৷
advertisement

অধীর চৌধুরীর নয়াদিল্লির সি১/৪ হুমায়ুন রোডের বাড়িতে এদিন বিকেল পাঁচটা নাগাদ হামলা চালায় দুষ্কৃতীরা৷ অভিযোগ এক কংগ্রেস সাংসদ এই হামলায় আহতও হয়েছেন৷

গত কয়েক দিন ধরেই বারবার সংবাদ শিরোনামে এসেছেন কংগ্রেসের লোকসভার পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী৷ দিল্লির হিংসার ঘটনায় তাঁর উদ্যোগে রক্ষা পায় ১১ জন বাঙালি৷ স্বমেজাজে বারবার শাসক দলকে তোপ দেগেছেন অধীর তার পর থেকে৷  মঙ্গলবার সকালেও তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন৷ এএনআইকে তিনি বলেন, ‘‘যারা দায়িত্ব পালন করতে জানেন না তাঁদের উচিত পদত্যাগ করা৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগাযোগ রয়েছে কিনা খতিয়ে  দেখা হচ্ছে৷ হামলার জেরে নিরাপত্তা বাড়ানো হয়েছে অধীর চৌধুরীর৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে অধীর চৌধুরীর বাসভবনে হামলা, চুরি হল বহু গুরুত্বপূর্ণ নথি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল