TRENDING:

২৮ দিনের শিশুকন্যাকে ধর্ষণ উত্তরপ্রদেশে !

Last Updated:

ধর্ষকের হাত থেকে মুক্তি পেল না ২৮ দিনের শিশুকন্যাও ৷ বিকৃত মানসিকতার আসল উদাহরণ হয়তো একেই বলে ৷ মাত্র ২৮ দিনের একটি কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ অবিশ্বাস্য, অমানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#লখনউ:  ধর্ষকের হাত থেকে মুক্তি পেল না ২৮ দিনের শিশুকন্যাও ৷  বিকৃত মানসিকতার আসল উদাহরণ হয়তো একেই বলে ৷ মাত্র ২৮ দিনের একটি কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ অবিশ্বাস্য, অমানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে ৷
advertisement

পুলিশ সুত্রে জানা গিয়েছে , গত শনিবার গ্রামে ভোট চলছিল ৷ পঞ্চায়েত প্রধান নির্বাচনে সেদিন ভোট দিতে গিয়েছিলেন শিশুকন্যার বাবা ও মা ৷ সেই সময় কোনও এক সুযোগে যুবকটি শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ রবিবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় ৷ অভিযুক্ত আসিফ নাগলা (২৫) একই গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ স্থানীয় থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবা ৷ ঘটনাটি সামনে আসার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমেই রয়েছে এই বিশেষ কালীমন্দির, যেখানে সন্ধ্যার পরে হয়না কোনও পুজো
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
২৮ দিনের শিশুকন্যাকে ধর্ষণ উত্তরপ্রদেশে !