TRENDING:

MEA on India Iran Talks: ভারতে তেল নিয়ে আসা জাহাজে হামলা না করার আশ্বাস দিয়েছে ইরান? মুখ খুলল বিদেশমন্ত্রক

Last Updated:

বৃহস্পতিবার সকালেই হরমুজ প্রণালী পেরিয়ে লিবিয়ার একটি জাহাজ বিপুল পরিমাণে অপরিশোধিত তেল নিয়ে সৌদি আরব থেকে মুম্বইয়ে পৌঁছেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজকে নিরাপদে ইরান যেতে দেবে কি না, তা নিয়ে বলার মতো পরিস্থিতি এখনও আসেনি বলে জানাল ভারতের বিদেশমন্ত্রক৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ দিন এমনই জানিয়েছেন৷
ইরানের আশ্বাস পেল ভারত?
ইরানের আশ্বাস পেল ভারত?
advertisement

এ দিন সকাল থেকে শোনা যাচ্ছিল, ভারতীয় পতাকা লাগানো জাহাজগুলির উপরে কোনওধরনের হামলা করা হবে না বলে আশ্বস্ত করেছে ইরান৷ ভারতগামী তেল এবং জ্বালানি বহনকারী জাহাজগুলিকেও ইরান ছাড় দিয়েছে বলে খবর ছড়ায়৷ নয়াদিল্লির কূটনৈতিক উদ্যোগের পরই তেহরান এই আশ্বাস দিয়েছে বলে দাবি করা হয়৷

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার জানিয়েছেন, গত কয়েকদিনে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে অন্তত তিন বার কথা হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের৷ শেষ বার যা কথা হয়েছে, তাতে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি চাহিদা মেটানোর নিশ্চয়তা নিয়েই আলোচনা হয়েছে৷ এর থেকে বেশি কিছু বলার মতো সময় এখনও আসেনি৷

advertisement

ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের জেরে এই মুহূর্তে হরমুজ প্রণালীতে অসংখ্য জাহাজ আটকে রয়েছে৷ এর মধ্যে ভারতগামী এবং ভারতীয় পতাকা লাগানো একাধিক জাহাজ রয়েছে৷ গোটা বিশ্বে তেল সরবরাহের ক্ষেত্রে অন্যতম প্রধান রুট এই হরমুজ প্রণালী৷ ইতিমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে এগনোর সময় একাধিক মাল বহনকারী জাহাজ এবং তেলের ট্যাঙ্কারে ইরান হামলা চালিয়েছে৷ এর পরেই গুরুত্বপূর্ণ ওই জলপথে তেল এবং পণ্য পরিবহণ কার্যত থমকে গিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ চত্বর জুড়ে গ্যাসের অভাব! বন্ধ একাধিক খাবার হোটেল, পাশাপাশি তারাপীঠ মন্দিরেও ভোগ ভান্ডারা বন্ধের মুখে, চিন্তায় সকলে 
আরও দেখুন

এর পাশাপাশি বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এ দিন জানানো হয়েছে, ইরানে যে ভারতীয়রা আটকে রয়েছেন, তাঁদেরও ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
MEA on India Iran Talks: ভারতে তেল নিয়ে আসা জাহাজে হামলা না করার আশ্বাস দিয়েছে ইরান? মুখ খুলল বিদেশমন্ত্রক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল