TRENDING:

গ্রেফতার নয়, আটক হয়েছেন জইশ প্রধান: পাক মন্ত্রী

Last Updated:

মাসুদ আজহারের গ্রেফতারি প্রসঙ্গে আরও বিভ্রান্তি বাড়ালেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ ৷ গ্রেফতারি নয়, জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহার ও তার অনুগামীদের হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করলেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মাসুদ আজহারের গ্রেফতারি প্রসঙ্গে আরও বিভ্রান্তি বাড়ালেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ ৷ গ্রেফতারি নয়, জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহার ও তার অনুগামীদের হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করলেন তিনি ৷
advertisement

রানা সানাউল্লাহর বক্তব্যকেই উদ্ধৃত করে পাক সংবাদ সংস্থা জানিয়েছে, পাঠানকোট হামলার পরই মাসুদ আজহার ও তার অনুরাগীদের হেফাজতে নিয়েছে পাকিস্তান ৷ তবে আইন মন্ত্রীর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, গ্রেফতার হননি মাসুদ আজহার ৷ পাঠানকোট বায়ুসেনার ঘাঁটিতে হামলায় জইশ-এ-মহম্মদের যোগের একাধিক প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত ৷ পাঠানকোট হামলার মূল চক্রী হিসেবে মাসুদকেই চিহ্নিত করেছে ভারত ৷ তার ভিত্তিতেই তদন্ত চালাতে মাসুদ আজহারকে আটক করা হয়েছে ৷ সানাউল্লাহ জানিয়েছেন, পাঠানকোট হামলায় জইশ যোগ প্রমাণিত হলে তবেই গ্রেফতার করা হবে মাসুদ আজহারকে ৷ পাক মন্ত্রীর এই বক্তব্যে প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতের দেওয়া তথ্য প্রমাণ মানতে চাইছে না পাকিস্তান ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

বুধবার পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, গ্রেফতার হয়েছেন জইশ প্রধান ৷ কিন্তু বৃহস্পতিবার সেই দাবি নস্যাৎ করে পাক বিদেশ মন্ত্রক জানায়, তাদের কাছে জইশ প্রধান মাসুদ আজহারের গ্রেফতারির কোনও খবর নেই ৷ এদিন ফের পাক পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রীর কথায় নতুন করে বাড়ল বিভ্রান্তি ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
গ্রেফতার নয়, আটক হয়েছেন জইশ প্রধান: পাক মন্ত্রী