মঙ্গন জেলার কালেক্টর অনন্ত জৈন জানিয়েছেন, চুংথাং থেকে লাচেন রুটে মঙ্গলবার রাতে ধস নামে। এর জেরে যারা লাচেন যাচ্ছিলেন তাঁরা মাঝপথে আটকে পড়েন। আটকে পড়়া পর্যটকদের উদ্ধার করে চুংথাংয়ের গুরুদ্বার এবং আইটিবিপি তাবুতে নিয়ে যান আইটিবিপির জওয়ানরা।
আরও পড়ুন: ‘ঝুলি থেকে বিড়াল বেড়িয়ে পড়েছে’, নোটিসে বিজেপির প্রতীক নিয়ে কমিশনকে আক্রমণ মমতার
advertisement
ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামতির কাজ শুরু করেছে বিআরও। কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতির তাঁরা পর্যালোচনা করবেন এবং বর্তমানে আদৌ লাচেন যাওয়া সম্ভব কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবেন। তবে অনেক কিছুই নির্ভর করছে প্রকৃতির উপর, তবে রাস্তা নিরাপদ হলে তবেই পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
আরও পড়ুন: উত্তরবঙ্গে ভোটের প্রচারে যাওয়ার আগে SIR-সহ একাধিক ইস্যুতে কমিশনকে আক্রমণ নেত্রী মমতার
কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, রাস্তা ধসের জেরে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পর্যটকই পরিকল্পনা পরিবর্তন করে গ্যাংটকে ফিরতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার রাতে লাচুংয়ের রাস্তাও ধসের জেরে বন্ধ হয়ে যায়। তবে রাস্তা পরিস্কার করে পর্যটকদের নিরাপদে গ্যাংটকে ফেরানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, তাঁরা পরিস্থিতির পর্যালোচনা করছেন এবং কড়া নজর রেখেছেন। ২০২৩ সাল থেকে দীর্ঘ দিন বন্ধ ছিল লাচেনের রাস্তা। পরে চলতি মাসের ৯ মার্চ সেই রাস্তা সাধারণ মানুষদের জন্য খোলা হয়। পাশাপাশি ছাঙ্গ লেত এবং নাথুলা অতিরিক্ত তুষারপাতের জেরে বন্ধ রাখা হয়েছে।
