হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত রিপোর্ট অনযায়ী রাত ৮.১৫ থেকে সাড়ে ৮টার মধ্যে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের কাচ এই ঘটনা ঘটে৷ পিছন দিক থেকে এসে ওই তরুণীর শরীরে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় অভিযুক্ত৷ ফলে তার মুখও দেখতে পাননি আক্রান্ত যুবতী৷
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিযুক্ত ২৪ বছর বয়সি যুবক আসলে ২০ বছর বয়সি অন্য এক তরুণীর পিছু নিয়েছিল৷ দ্বিতীয় ওই তরুণীর দাবি, ২৪ বছর বয়সি অভিযুক্ত তাঁর প্রাক্তন প্রেমিক৷ ওই যুবক আসলে তাঁর উপরেই অ্যাসিড হামলা করতে চেয়েছিল বলে দাবি দ্বিতীয় এই তরুণীর৷ নুহের বাসিন্দা ওই তরুণী সেক্টর ৫-এর সুভাষ নগরে নিজের মাসির বাড়িতে এসেছিলেন৷ তখনই তাঁর পিছু নেয় অভিযুক্ত৷ এমন কি, মাসির বাড়িতে এসেও অভিযুক্ত তাঁকে হেনস্থা করে বলে দাবি ওই তরুণীর৷ কিন্তু কোনও ভাবে ৩২ বছর বয়সি ওই যুবতীকে নিজের প্রাক্তন প্রেমিকা ভেবে তাঁর উপরেই অ্যাসিড হামলা করে সে৷
advertisement
ওই তরুণীর অভিযোগ, ‘বিকেল ৫টা নাগাদ আমার প্রাক্তন প্রেমিক আমার মাসির বাড়িতে এসে রড দিয়ে আমার মাথায় তিন বার আঘাত করে৷’
ওই তরুণীর আরও দাবি, এই ঘটনার পর চিকিৎসার জন্য তিনি সিভিল হাসপাতালে পৌঁছন৷ তাঁর পিছু নিয়ে সে২০ খানেও পৌঁছয় অভিযুক্ত৷ তাঁর কথায়, ‘আমি এবং আক্রান্ত ওই মহিলা একই ধরনের পোশাক পরেছিলাম৷ তাই আমাকে ভেবে আমার প্রাক্তন প্রেমিক ওই মহিলার উপরে অ্যাসিড ছু়ড়েছে৷ পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে৷’
