TRENDING:

মৃত সদ্যজাতর দেহ প্লাস্টিক ব্যাগে ভরে বাবাকে হাসপাতাল খালি করতে বাধ্য করল নার্স

Last Updated:

কালাহান্ডি, বালেশ্বর, কানপুরের ঘটনায় দেশ জোড়া চাঞ্চল্য ছড়ালেও সচেতনতা যে এক বিন্দুও বাড়েনি তা আরও একবার প্রমাণ করে দিল ছত্তিশগড় ৷ অমানবিকতার আরও এক নজির দেখা গেল সেখানে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়পুর: কালাহান্ডি, বালেশ্বর, কানপুরের ঘটনায় দেশ জোড়া চাঞ্চল্য ছড়ালেও সচেতনতা যে এক বিন্দুও বাড়েনি তা আরও একবার প্রমাণ করে দিল ছত্তিশগড় ৷ অমানবিকতার আরও এক নজির দেখা গেল সেখানে ৷ সদ্যজাত সন্তানের মৃতদেহকে প্লাস্টিকে ভরে হাসপাতাল থেকে বেরতে বাধ্য করা হল ৷
advertisement

মঙ্গলবার ছত্তিশগড়ের জগদলপুরের মহারাণী হাসপাতালে সন্তান প্রসবের জন্য রমেশ নামে এক ব্যক্তির স্ত্রী শশীকলাকে ভর্তি করা হয় । বুধবার শশীকলা মৃত শিশুর জন্ম দেন ৷ স্বভাবতই ভেঙে পড়ে রমেশের পরিবার ৷ সমবেদনা তো দুরের কথা ৷ হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর মৃতদেহের পরিবারের হাতে তুলে দিয়ে তাদের হাসপাতালের বেড যত তাড়াতাড়ি সম্ভব খালি করে দেওয়ার কথা জানান ৷ এক প্রকার জোর করে রমেশ, তার স্ত্রী ও মৃত সন্তানকে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে ৷ রমেশের কাছে সেই সময় টাকা ছিল না ৷ কোনও উপায় না দেখে শিশুর মৃতদেহ ব্যাগে ভরে জেলা শাসকের দ্বারস্থ হন রমেশ ৷ সেখানে গিয়ে তিনি পুরে বিষয়টি জানান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুখবর! ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকানোর দিন শেষ, অর্ধেক সময়ে পৌঁছে যান ভুটান
আরও দেখুন

দেলা শাসক অমিত কাটারিয়া নিজে হাসপাতালে উপস্থিত হন পরিস্থিতি খতিয়ে দেখতে ৷ এরপর রমেশের সাহায়্যের জন্য রেড ক্রসকে তাদের সাহায্য করার নির্দেশ দেন ৷ আর্থিক অসঙ্গতি, সন্তান হারানোর যন্ত্রনা, তার উপরে এই প্রত্যাখান ৷ ফের একবার সমাজের লজ্জাজনক চিত্রটা সামনে উঠে এল ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মৃত সদ্যজাতর দেহ প্লাস্টিক ব্যাগে ভরে বাবাকে হাসপাতাল খালি করতে বাধ্য করল নার্স
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল