যদিও সেই খবর পেতেই গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বঙ্গ ভবনে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশ। তাঁর অভিযোগ, ”আমরা আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছি। নিজেদের কথা স্বজনহারারা সংবাদমাধ্যমে বলতে চান। আমার জন্য দিল্লিতে ব্ল্যাক কার্পেট কেন পেতে রেখেছেন? দেশের কেউ না লড়লেও, আমি লড়ব।” কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে নিশানাও করেন মমতা।
advertisement
এর কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সঙ্গে রয়েছেন অভিষেকও। মমতা সেখানে দাঁড়িয়েই বলেন, ‘আমাকে পেশী দেখিয়ে লাভ নেই।’ বঙ্গ ভবনে কেন দিল্লি পুলিশ ঢুকল, তা নিয়ে গর্জে ওঠেন মমতা।
প্রসঙ্গত, এসআইআর আতঙ্কে বাংলায় অনেকের মৃত্যু হয়েছে বলে বারবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যুতে নিয়েও কমিশনের সঙ্গে কথা বলবেন তিনি। সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১৫ জন প্রতিনিধি। এদিকে, যে পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তাঁদের মধ্যে অনেকের পরিবার আগেই পৌঁছে গিয়েছে দিল্লিতে। বঙ্গ ভবনে রয়েছেন তাঁরা। সেই পরিবারগুলিকেই ভয় দেখাতে দিল্লি পুলিশের অভিযান কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা।
