TRENDING:

'আমি চ্যালেঞ্জ করছি...' দিল্লিতে বৈঠক বয়কট করে হুঙ্কার মমতার! ১ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে আসার হুঁশিয়ারি

Last Updated:

Mamata EC Meet: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক শেষে কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ মমতার। তাঁর কথায়, "এমন নির্বাচন কমিশন দেখিনি। জমিদারের মতো আচরণ, ওরা উদ্ধত, অহংকারী, মিথ্যেবাদী।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক শেষে কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ মমতার। তাঁর কথায়, “এমন নির্বাচন কমিশন দেখিনি। জমিদারের মতো আচরণ, ওরা উদ্ধত, অহংকারী, মিথ্যেবাদী।”
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

এসআইয়ের প্রক্রিয়ার সমালোচনা করে মমতা বলেন, “বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধয‍্যায় করে নাম বাদ দিয়েছেন। প্রথমে ৫৮ লক্ষ নাম বাদ দিয়েছেন। এআই ব‍্যবহার করে। মেয়ের বিয়ের পর ‘টাইটেল’ বদল হয়ে। তাঁদের নামও বাদ দিয়ে দিয়েছেন—যা সম্পূর্ণ ‘নারী-বিরোধী’।

আরও পড়ুন: আগামী ৭২ ঘণ্টা…! ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া কাঁপাবে ৯ রাজ্য, শীত হুঁশিয়ারি কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

advertisement

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে তৃণমূলনেত্রীর মন্তব্য, “নির্বাচনের কয়েক মাস আগে এসআইআর করার প্রয়োজন কী ছিল? ইলেকশন বাউন্ড ৪ রাজ‍্যকে ছেড়ে দিতেন। অসমে বিজেপির সরকার রয়েছে। নর্থ ইস্টে তো করেননি!” চরম উষ্মা প্রকাশ করে মমতা আরও বলেন, “আমার জন্মের শংসাপত্রও আমি আনতে পারব না। আপনাদের পিএমের কাছে সব নথি আছে? আদবানিজিকে সম্মান-সহ বলতে চাইছি, উনি কাগজ দেখাতে পারবেন?”

advertisement

আরও পড়ুন: ব্যাঙ্ক ব্যালেন্স উপচে পড়বে…! হুড়মুড়িয়ে ঢুকবে টাকা, গাঁদা ফুল গাছ বাড়িতে ‘এইভাবে’ রাখুন, সংসারের ‘শ্রী’-বৃদ্ধি আটকাতে পারবে না কেউ!

দিল্লিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বৈঠককে বয়কট করে মমতার চ্যালেঞ্জ, “আমি চ্যালেঞ্জ করছি, এক লক্ষ মানুষকে নিয়ে আসব। আরপি অ‍্যাক্টের বাইরে বেরিয়ে কাজ করছে কমিশন। এত মৃত‍্যুর দায় কার?”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কবিতার 'আদর্শ ছেলে' যেন বাস্তব! দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসায় অর্থ সংগ্রহে পথে ৭ পড়ুয়া
আরও দেখুন

এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে রবিবারই দিল্লি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের অন্যান্য ১২ সাংসদ ও এসআইআরে ক্ষতিগ্রস্তদের নিয়ে নির্বাচন সদনে যান মমতা। প্রায় সোওয়া ১ ঘণ্টা বৈঠকের পর বেরিয়ে সাংবাদিক বৈঠক থেকে কমিশনকে একহাত নেন তিনি। বলেন, ‘‘আমি অনেক দিন দিল্লিতে রাজনীতি করেছি। মন্ত্রীও ছিলাম। কিন্তু এত দিনে এমন অহংকারী নির্বাচন কমিশন দেখিনি।’’কমিশনকে ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ করে মমতা বলেন, ‘‘কেন বাংলাকে নিশানা করা হচ্ছে?’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'আমি চ্যালেঞ্জ করছি...' দিল্লিতে বৈঠক বয়কট করে হুঙ্কার মমতার! ১ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে আসার হুঁশিয়ারি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল