TRENDING:

Mamata Banerjee at Ajmer Sharif: অজমেঢ় শরিফে চাদর চড়ালেন মমতা, বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে তুমুল উৎসাহ রাজস্থানেও

Last Updated:

দীর্ঘদিন ধরেই অজমেঢ় শরিফে যাওয়ার ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীর৷ এবার দিল্লি সফরের ফাঁকেই সেই ইচ্ছেপূরণ করলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অজমেঢ়: অজমেঢ় শরিফে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বেলা একটার কিছু পরে অজমেঢ় শরিফে পৌঁছন মমতা৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম৷ অজমেঢ় শরিফে চাদর এবং ফুল চড়াবেন মুখ্যমন্ত্রী৷
অজমেঢ় শরিফে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়৷
অজমেঢ় শরিফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

দীর্ঘদিন ধরেই অজমেঢ় শরিফে যাওয়ার ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীর৷ এবার দিল্লি সফরের ফাঁকেই সেই ইচ্ছেপূরণ করলেন তিনি৷ অজমেঢ় শরিফ ছাড়াও রাজস্থানেরই পুষ্করের ব্রহ্ম মন্দিরে যাওয়ার কথা রয়েছে তাঁর৷

আরও পড়ুন: ‘আমি আগেই বলেছিলাম ৩০ হাজার বেআইনিভাবে নিয়োগ হয়েছে’: শুভেন্দু অধিকারী

advertisement

মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এ দিন অজমেঢ় শরিফে প্রচুর উৎসাহী মানুষের ভিড় জমেছিল৷ বাংলার মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখা এবং ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন তাঁরা৷

আরও পড়ুন: জি২০ বৈঠকের প্রস্তুতি পর্ব, সবার সাহায্য চাইলেন মোদি, ‘সাহায্য করব’, বললেন মমতা

advertisement

মুখ্যমন্ত্রীর সফরের জন্য রাজস্থান সরকারের পক্ষ থেকেও আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ বিশেষ রুটও তৈরি করে দিয়েছে রাজস্থানের অশোক গেহলট সরকার৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

রাষ্ট্রপতি ভবনে জি ২০ বৈঠকে যোগ দিতে সোমবার দিল্লিতে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ সেখান থেকেই এ দিন রাজস্থানে পৌঁছন তিনি৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee at Ajmer Sharif: অজমেঢ় শরিফে চাদর চড়ালেন মমতা, বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে তুমুল উৎসাহ রাজস্থানেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল