TRENDING:

Mamata Banerjee: 'বাংলাকে টার্গেট করা হচ্ছে!' সুপ্রিম কোর্টে জোর সওয়াল মমতার! ইতিহাস মুখ্যমন্ত্রীর! কমিশনকে সময় দিল না আদালত

Last Updated:

Mamata Banerjee: কমিশনের তরফে পাল্টা বলা হয়, আমাদের ওঁদের প্লিডিং দেওয়া হয়নি। সূর্যকান্ত বলেন, পরবর্তী দিন অনেকটা দেরি হয়ে যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: জল্পনা সত্যি করে এসআইআর মামলায় সত্যিই সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক আইনজীবীর সওয়াল-জবাবের মধ্যেই প্রধান বিচারপতির বেঞ্চের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ”আমি কি বলতে পারি? কারণ আমি এই রাজ্যের।” অনুমতি পেতেই মমতা বলেন, ”আমাদের আইনজীবীরা লড়াই করছেন। আমরা যখন কোথাওই জাস্টিস পাচ্ছি না, আমি ৬টা চিঠি লিখেছি। একটারও জবাব পাইনি। আমি হয়তো বন্ডেড লেবার হতে পারি।”
সুপ্রিম কোর্টে সওয়াল মমতার
সুপ্রিম কোর্টে সওয়াল মমতার
advertisement

পাল্টা বিচারপতি সূর্যকান্ত বলেন, ”আপনাদের তরফে সেরা লিগাল টিম রয়েছেন এই মামলায় আমাদের সহযোগিতা করতে।” মমতা বলেন, ”যদি আমাকে ৫ মিনিট দেওয়া হয়।” বিচারপতি সূর্যকান্ত বলেন, ”৫ মিনিট কেন আমরা ১৫ মিনিট সময় দেব। সব সমস‍্যার সমাধান হয়। আমাদের সেই সমাধানসূত্র খুঁজতে হবে। যাতে কোনও বৈধ ভোটার বাদ না যান। আমি কি বৈধ ভোটার। আমরা আপনার কাছে ধন‍্যবাদ জানাচ্ছি, স্থানীয় ভাষার জন‍্য সমস‍্যা হচ্ছে। আমরা সমাধান করবে। ওরাও এই ধরনের দায়িত্ব থেকে বিরত থাকবেন না।”

advertisement

কমিশনের তরফে পাল্টা বলা হয়, আমাদের ওঁদের প্লিডিং দেওয়া হয়নি। সূর্যকান্ত বলেন, পরবর্তী দিন অনেকটা দেরি হয়ে যাবে। প্রধান বিচারপতি বলেন, নতুন সমস্যার কথা আপনার পিটিশনে তুলে ধরা হয়েছে। প্রত্যেক সমস্যার সমাধান আছে। বৈধ ভোটার যেন বাদ না যায় তা আমরা নিশ্চয়ই দেখব। বিচারপতি সূর্যকান্ত বলেন, গোটা প্রক্রিয়াটির একটা টাইমলাইন আছে। এক্সটেনডেড পিরিয়ডও শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে আমরা আপনাদের এক সপ্তাহের লাগজারি দিতে পারি না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রোজকার যানজট অতীত! পুরুলিয়ায় চালু অটোমেটিক ইলেকট্রিক ট্র্যাফিক সিগন্যালিং সিস্টেম
আরও দেখুন

মমতা বলেন, আপনি যদি আমাকে অ‍্যালাও করেন, আমি কিছু ছবি আপনার কাছে পেশ করতে চাই। স্যার, শুধু নাম বাদ দেওয়ার জন্য এসআইআর। সংযুক্ত করার জন্য নয়। একজন মহিলার বিয়ে হয়ে যাওয়ার পর তাঁদের পদবি বদল হওয়ায় নাম বাদ দেওয়া হচ্ছে। ঠিকানা বদলে যাওয়ায় নাম বাদ দিচ্ছে। আধার কার্ডকে অনুমতি দেওয়ার জন্য রাজ্যের মানুষ খুশি, ধন্যবাদ জানাই শীর্ষ আদালতকে। কিন্তু কমিশন তা নিচ্ছে না। কেন বাংলাকে টার্গেট করা হচ্ছে? কেন অসমে করা হচ্ছে না? বাংলাকে টার্গেট করা হচ্ছে। নির্বাচনের আগে কেন এত তাড়াহুড়ো করে এসআইআর? একশোর বেশি মানুষ মারা গিয়েছেন। বিএলওরা মারা গিয়েছেন। অনেকে হাসপাতালে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: 'বাংলাকে টার্গেট করা হচ্ছে!' সুপ্রিম কোর্টে জোর সওয়াল মমতার! ইতিহাস মুখ্যমন্ত্রীর! কমিশনকে সময় দিল না আদালত
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল