TRENDING:

Mamata Banerjee: ‘রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, জগদীপ ধনখড়ের মতো অবস্থা হবে’! বৈঠক শেষেই নির্বাচন কমিশনারকে কড়া আক্রমণ মমতার

Last Updated:

Mamata Banerjee: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন মমতা৷ প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠকের পর বেরিয়েই ফের কমিশনকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেত্রীর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস৷ এসআইআর ইস্যুতে আলোচনা করতেই সোমবার বিকেল ৪টেয় তৃণমূলের প্রতিনিধিদলকে সময় দিয়েছে নির্বাচন কমিশন। ওই বৈঠকে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন মমতা৷ প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠকের পর বেরিয়েই ফের কমিশনকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেত্রীর৷ দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রসঙ্গ টেনে বিজেপিকে তোপ মমতার৷
News18
News18
advertisement

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি বললাম, বাইরের ক‍্যামেরাম‍্যানকে কেন অ‍্যালাও করলেন না কেন? আমি বলেছি, আপনারও হাল ধনখড়ের মতো হবে৷ ২ কোটি মানুষের নাম মিসম‍্যাচ মিসম‍্যাচ করে বাদ দিচ্ছেন৷ হরিয়ানা, বিহার, মহারাষ্ট্রয় এই করে জিতে গিয়েছেন৷ আমি চ‍্যালেঞ্জ করছি, এক লক্ষ মানুষকে নিয়ে আসব৷ আরপি অ‍্যাক্টের বাইরে বেরিয়ে কাজ করছে৷ বাংলায় কোনও কিছু অ‍্যালাও করেনি৷ কার্ডের মালা হয়ে গিয়েছে। এত মৃত‍্যুর দায় কার? জাতীয় নির্বাচন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে৷ বিজেপির হয়ে কাজ করছেন। ধনখড়জির মতো অবস্থা হবে। উনি আমার রাজ‍্যে রাজ‍্যপাল ছিলেন। আমি সম্মান করতাম। কিন্তু তারও একটা সীমা রয়েছে৷’’

advertisement

আরও পড়ুন: কতদিন ‘বাঁচবেন’? আয়ুর বড় ‘ক্লু’ লুকিয়ে রয়েছে নখেই! নিজে দেখেই বুঝতে পারবেন কীভাবে? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
এই দু'দিন ব্যস্ততার শেষ নেই সালকিয়ার ব্যবসায়ীদের! এলাকায় যেন 'উৎসব'!
আরও দেখুন

নির্বাচন কমিশনারকে সরাসরি তোপ দেগে মমতা বলেন, ‘‘জনতা নির্বাচন করে বাছবে না? নির্বাচন কমিশন সরকার বেছে দেবে নির্বাচনের আগে? শুধু নিজের মেয়ে, জামাইকে বাঁচাতে? আপনাদের অপমান করা হয়েছে। অসম্মান করা হয়েছে। আমরা বয়কট করে চলে এসেছি। আমি বলেছি আমি দুঃখিত আপনার সঙ্গে দেখা করে জাস্টিস পেতে এসেছিলাম। উনি একজন মিথ‍্যাবাদী। সব মিথ‍্যা। গার্বেজ অফ লাইজ৷ আর মিথ‍্যা কথা বলে, তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার যোগ করে? আমি হরিয়ানার ভুয়ো ভোটার দেখে বলেছিলাম ভোটার তালিকা সংশোধনের জন‍্য৷’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: ‘রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, জগদীপ ধনখড়ের মতো অবস্থা হবে’! বৈঠক শেষেই নির্বাচন কমিশনারকে কড়া আক্রমণ মমতার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল