TRENDING:

২০ দিন বয়সি অসুস্থ কন্যাসন্তানকে হত্যার দায়ে গ্রেফতার তরুণী মা

Last Updated:

Maharashtra Murder: পুলিশ সূত্রে জানা গিয়েছে অসুস্থ কন্যাসন্তানকে হত্যা করেছেন ওই বধূ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ২০ দিন বয়সি নবজাতককে হত্যার দায়ে গ্রেফতার করা হল এক তরুণীকে৷ এই ঘটনা মহারাষ্ট্রের অকোলা জেলার৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে অসুস্থ কন্যাসন্তানকে হত্যা করেছেন ওই বধূ৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

২৬ বছর বয়সি ওই তরুণী ওয়াড়ি আদমপুর গ্রামের বাসিন্দা৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে তিনি গত মাসে তাঁর মামার সঙ্গে সদ্যোজাত কন্যাকে নিয়ে গিয়েছিলেন তেলহারা গ্রামীণ হাসপাতালে৷ পরবর্তী চিকিৎসার জন্য অসুস্থ শিশুটিকে পাঠানো হয় জেলা হাসপাতালে৷

জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন৷ ময়নাতদন্ত করে জানা গিয়েছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে৷ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ গ্রেফতার করেছে প্রসূতিকে৷ তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে৷

advertisement

আরও পড়ুন : যাত্রী ওয়াইসি, গুজরাতে বন্দে ভারত এক্সপ্রেসের জানলায় উড়ে এল পাথর! বড় অভিযোগ মিম-এর

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

মঙ্গলবার তাঁকে স্থানীয় আদালতে তোলা হলে দু’দিনের জন্য পুলিশ কাস্টডিতে পাঠানো হয়৷ খুনের মোটিভ এখনও পুলিশের কাছে অধরা৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
২০ দিন বয়সি অসুস্থ কন্যাসন্তানকে হত্যার দায়ে গ্রেফতার তরুণী মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল