ঘটনার ভিডিও শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই (ANI)। এরপরেই ঝড়ের গতিতে ভাইরাল হয় ওই ভিডিও। ভিডিওটিতে দেখা গিয়েছে একটি গরুর গাড়ির ওপর দাঁড়িয়ে প্রতিবাদ করছেন একদল কংগ্রেস সমর্থক। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের আগুন মূল্যের প্রতিবাদে এই আন্দোলন (Fuel Price Hike agitation) কর্মসূচি চালাচ্ছিল মুম্বই কংগ্রেস (Congress) সমর্থকেরা। বিভিন্ন পোস্টার, কাট আউট ইত্যাদি নিয়ে তাঁরা প্রতিবাদ করছিলেন। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। ঠিক সেই সময় সবাইকে নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পরে গরুর গাড়িটি। আকস্মিক এই দুর্ঘটনায় সকলেই কম বেশি জখম হয়েছেন।
advertisement
মূল্যবৃদ্ধি (Petro Price Hike) ইস্যুতে দেশজুড়ে দশদিন ব্যাপি প্রতিবাদের ডাক দিয়েছে কংগ্রেস (Congress)৷ ৭ জুলাই থেকে প্রতিবাদে পথে নেমেছে কংগ্রসের নেতা-কর্মীরা। কংগ্রেসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, করোনার কারণে এমনিতেই হাজারো কষ্ট করতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ বহু মানুষ চাকরি হারিয়েছেন, অনেকের বেতন কমে গিয়েছে ৷ এই অবস্থাতেও প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে৷ যা সাধারণ মানুষের ওপর মরার ওপর খাঁড়ার ঘা-র মতো এসে পড়ছে৷ এর বিরুদ্ধেই প্রত্যেক রাজ্যের জেলায়, এমনকি ব্লক স্তরে বিক্ষোভ দেখাবেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷ ১৭ জুলাই অবধি এই প্রতিবাদ প্রদর্শন চলবে বলে দলের তরফে জানা গিয়েছে ৷ মহিলা কংগ্রেস সহ দলের সবকটি সংগঠন এই প্রতিবাদ আন্দোলনে সামিল হবে৷
