আহতদের স্থানীয় হাসপাতাল ও নাগপুরের অরেঞ্জ সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। চলছে উদ্ধারকাজ। প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বিস্ফোরণ ঘটে। রাউলগাঁওয়ের এসবিএল সংস্থায় খনির কাজে ব্যবহৃত ডেটোনেটর ও অন্যান্য বিস্ফোরক সামগ্রী তৈরি করা হয়।
কর্মীরা প্রতিদিনের মতো রবিবার সকালেও কাজে যোগ দিয়েছিলেন। সংস্থার ডিটোনেটর প্যাকিং শাখায় আচমকাই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের বিকট শব্দ কারখানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ তীব্রতা এতটাই ছিল যে, কারখানার একটি অংশ ধসে পড়ে। আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, দমকল। পরে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (এনডিআরএফ)। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ল্যান্ডিং ব্যর্থ, ৩০ ঘণ্টা বিমানে! বেঙ্গালুরুতে নেপালগামীযাত্রীদের তীব্র প্রতিবাদ
আরও পড়ুন:ছিন্নভিন্ন হয়ে গেল দেহ ! অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ! মৃত ১৮
নাগপুরের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের জন্য ৫০ হাজার টাকা। অন্য দিকে, রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার দুপুরে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার ভেটলাপালেম গ্রামে এক আতশবাজি কারখানায় বিস্ফোরণ হয়। ওই কারখানায় বাজি তৈরির প্রচুর মশলা, রাসায়নিক পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ঝলসে মৃত্যু হয় অন্তত ২০ শ্রমিকের।
শারীরিক বাধা তুড়ি মেরে ওড়ালেন একদল যুবক, মাঠে তান্ডব দেখে লোম খাড়া হয়ে যাবে
আরও দেখুন