TRENDING:

দাম বাড়ল রান্নার গ্যাসের !

Last Updated:

মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হল ৷ কারণ কেন্দ্রের সিদ্ধান্তে বাড়ির হেঁশেল চালাতে পকেটে আরও জোরে টান পড়তে চলেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের দাম বাড়ল রান্নার গ্যাসের ৷ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হল ৷ কারণ কেন্দ্রের সিদ্ধান্তে বাড়ির হেঁশেল চালাতে পকেটে আরও জোরে টান পড়তে চলেছে ৷ ভতুর্কির রান্নার গ্যাসের দাম বাড়ল সোমবার ৷
advertisement

ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম বাড়ল ২ টাকা। কেরোসিনের দাম বাড়ল লিটার পিছু ২৬ পয়সা। আগেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে ধাপে ধাপে দাম বাড়িয়ে রান্নার গ্যাস ও কেরোসিনের ক্ষেত্রে  ভতুর্কি পুরোপুরি তুলে নেওয়া হবে ৷ সেই অনুযায়ীই এই দাম বাড়ানো হয়েছে ৷ তেল কোম্পানিগুলি গত আট মাস ধরে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডারে প্রায় ২ টাকা করে বাড়িয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইন্ডিয়া গেট, টয় ট্রেন...! দিল্লি সফর এবার উত্তর ২৪ পরগনায়, বিকাল হলেই জনজোয়ার এই পার্কে
আরও দেখুন

এর আগে সিলিন্ডার পিছু দাম বাড়ানো হয়েছিল ৫.৫৭ টাকা ৷ দিল্লিতে একটি ১৪.৪ কেজি সিলিন্ডারের দাম সেই সময় বেড়ে হয়েছিল ৪৪০.৫ টাকা ৷ অন্যদিকে, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমানো হয়েছিল ৯২ টাকা ৷ বছরে ১২ গ্যাস সিলিন্ডার নিতে পারেন গ্রাহকরা ৷ ১২টার বেশি গ্যাস সিলিন্ডার নিলে পাবেন না কোনও সাবসিডি ৷ উল্লেখ্য, ১০ লাখের উপর বাৎসরিক আয় এমন ১ কোটিরও বেশি পরিবার মোদির আবেদনে সাড়া দিয়ে রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছেন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দাম বাড়ল রান্নার গ্যাসের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল