TRENDING:

Guinness world records: জিভ দিয়েই থামিয়ে দিলেন ৫৭টি ফ্যান! বিশ্বরেকর্ড ভারতীয়ের, দেখুন অবিশ্বাস্য

Last Updated:

ক্রান্তি কুমার পানিকেরা নামে ওই ব্যক্তি এই ধরনের বিভিন্ন দুঃসাহসিক কসরৎ করে দেখানোয় পারদর্শী৷ সেই জন্যই তিনি ক্রান্তি ড্রিলম্যান হিসেবে বেশি পরিচিত৷

advertisement
কলকাতা: বন বন করে ঘুরছে টেবল ফ্যান৷ একে একে সেরকমই ৫৭টি ফ্যান নিজের জিভ দিয়ে থামিয়ে বিশ্বরেকর্ড করলেন তেলঙ্গানার বাসিন্দা এক ব্যক্তি৷ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তোলা তেলঙ্গানার সূর্যপেট এলাকার বাসিন্দার নাম ক্রান্তি কুমার৷
জিভ দিয়ে ফ্যান বন্ধ করছেন ক্রান্তি৷
জিভ দিয়ে ফ্যান বন্ধ করছেন ক্রান্তি৷
advertisement

নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে৷ সেখানে লেখা হয়েছে, ‘এক মিনিটে ৫৭টি ইলেক্ট্রিক ফ্যানের ব্লেড জিভ দিয়ে থামিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ক্রান্তি ড্রিলম্যান৷’

আরও পড়ুন: আলাপ জমিয়ে হাতিয়ে নিত গোপন ছবি, ৭০০ মহিলাকে কীভাবে ফাঁদে ফেলল দিল্লির যুবক?

এই ভিডিও-তে ক্রান্তি নামে ওই ব্যক্তির দক্ষতা দেখে অবাক হয়েছেন বহু মানুষ৷ যেভাবে একের পর এক চলন্ত ফ্যানের ব্লেড চোখের নিমেষে জিভ দিয়ে থামিয়ে দিয়েছেন ক্রান্তি, তা দেখে একজন নেটমাধ্যমে লিখেছেন তাঁর জিভ লোহা দিয়ে তৈরি৷ একজন আবার জানতে চেয়েছেন, এর জন্য কোনও বিশেষ প্রশিক্ষণ ক্রান্তি নিয়েছেন কি না৷

advertisement

ক্রান্তি কুমার পানিকেরা নামে ওই ব্যক্তি এই ধরনের বিভিন্ন দুঃসাহসিক কসরৎ করে দেখানোয় পারদর্শী৷ সেই জন্যই তিনি ক্রান্তি ড্রিলম্যান হিসেবে বেশি পরিচিত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

বিভিন্ন মঞ্চে পারফরম্যান্স করার পাশাপাশি ভারতের বিভিন্ন জনপ্রিয় শো-তেও অংশ নিয়েছেন তিনি৷ এমন কি, আমেরিকা গট ট্যালেন্ট-এর মতো শো-তেও পারফর্ম করেছেন ক্রান্তি৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Guinness world records: জিভ দিয়েই থামিয়ে দিলেন ৫৭টি ফ্যান! বিশ্বরেকর্ড ভারতীয়ের, দেখুন অবিশ্বাস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল