জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে ইসি-ও বৈঠক হাইকোর্টে। দুপুর ১২ টার পর হতে চলেছে এই বৈঠক। প্রধান বিচারপতি, মুখ্যসচিব, সিইও সহ সকলেই থাকবেন বৈঠকে। সারের কাজে জুডিশিয়াল অফিসার খাকবে। সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশে বৈঠক শনিবার। এদিনের বৈঠকে ছিলেন, ‘‘প্রধান বিচারপতি, মুখ্যসচিব, সিইও সহ সকলেই থাকবেন বৈঠকে।’’
advertisement
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে এসআইআর প্রক্রিয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে৷ যদিও শুক্রবার সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিল, তাতে ২৮ তারিখ একটি তালিকা বেরোলেও সেটিকে চূড়ান্ত তালিকা হিসেবে ঘোষণা করতে পারবে না কমিশন৷ কারণ ২৮ তারিখের পরেও একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ নথি যাচাই প্রক্রিয়া শেষ না হওয়ার জন্য যে ভোটারদের নাম এই ২৮ তারিখের তালিকায় থাকবে না, তাঁদের নাম নিয়ে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন৷
এ দিন সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি চলাকালীন এসআইআর-এর কাজে অফিসার নিয়োগ নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৮৫০৫ অফিসারের তালিকা কমিশনকে দিয়েছিল রাজ্য সরকার৷
যদিও সেই অফিসারদের যোগ্যতা নিয়ে এ দিন প্রশ্ন তোলে কমিশন৷ তারা অভিযোগ করে, এই অফিসারদের অধিকাংশই ইআরও হিসেবে কাজ করার যোগ্য নন৷ পাল্টা অন্য রাজ্য থেকে অথবা পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারের গ্রুপ এ পদমর্যাদার অফিসারদের ইআরও হিসেবে নিয়োগের প্রস্তাব সুপ্রিম কোর্টে দেয় কমিশন৷
আরও পড়ুন: ‘বন্দে মাতরম’ ইস্যুতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা! অধীর চৌধুরী বললেন..
শেষ পর্যন্ত দু পক্ষের চাপানউতোরে বিরক্ত হয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দেয়, এসআইআর-এর বাকি নথি যাচাইয়ের কাজ সম্পন্ন করতে জুডিশিয়াল অফিসার অথবা জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগ করতে হবে৷ তাঁদের নজরদারিতেই শেষ হবে নথি যাচাই প্রক্রিয়া৷ মাইক্রো অবজার্ভার থেকে ভিনরাজ্যের আধিকারিক, কমিশন রাজ্য কারও কথাতে সরাসরি সায় দেয়নি কোর্ট৷
