TRENDING:

Kerala Acid Attack: বিয়ের প্রস্তাব নাকচ, বয়ফ্রেন্ডের মুখে অ্যাসিড ছুড়লেন মহিলা ! দেখুন সিসিটিভি ফুটেজ

Last Updated:

Kerala woman throws acid on boyfriend’s face: বিয়ের প্রস্তাব নাকচ করে দেওয়ার পর বয়ফ্রেন্ডের মুখে অ্যাসিড ছোড়েন প্রেমিকা বলে অভিযোগ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিরুঅনন্তপুরম: অ্যাসিড হামলার ঘটনা প্রায়শই এখনও ঘটে দেশের বিভিন্ন প্রান্তে ৷ মহিলাদের উপর অ্যাসিড হামলার ঘটনা এখন আগের তুলনায় কিছুটা কমলেও পুরোপুরি কমেনি ৷ এর মধ্যেই কেরলের তিরুঅনন্তপুরমে জানা গিয়েছে একটি অ্যাসিড হামলার ঘটনা ৷ কিন্তু এই অ্যাসিড হামলার ঘটনা নারী নয়, পুরুষের উপর (35-year-old woman was arrested for allegedly throwing acid on her boyfriend after he rejected her marriage proposal) !
Photo: Twitter
Photo: Twitter
advertisement

আরও পড়ুন- ৭ ঘণ্টা মর্গের ফ্রিজারে থাকার পর বাঁচলেন ‘মৃত’ ! উত্তর প্রদেশের মোরাদাবাদে সাংঘাতিক ঘটনা

বিয়ের প্রস্তাব নাকচ করে দেওয়ার পর বয়ফ্রেন্ডের মুখে অ্যাসিড ছোড়েন প্রেমিকা বলে অভিযোগ ৷ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সিসিটিভি ফুটেজে অ্যাসিড ছোড়ার দৃশ্য দেখে সকলেই চমকে ওঠেন ৷ ২৮ বছর বয়সী ওই যুবক এখন স্থানীয় মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ৷ মুখের এক দিকে বেশি মাত্রায় অ্যাসিড ছোড়ায় একটা চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যুবকের বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷  ঘটনাটি ঘটেছে গত ১৬ নভেম্বর ৷

advertisement

Video Courtesy: Kaumudy Global

গ্রেফতার হওয়া মহিলার নাম শিবা সন্তোষ বলে জানা গিয়েছে ৷ বয়স ৩৫ বছর ৷ তিনি কেরলের ইদুক্কি জেলার আদিমালির বাসিন্দা ৷ সোশ্যাল মিডিয়ায় শিবার আলাপ হয় ওই যুবকের সঙ্গে ৷ তারা একসঙ্গে থাকবেন বলে নিজের শহর থেকে তিরুঅনন্তপুরমে চলেও আসেন মহিলা ৷ কিন্তু তার আগে বিয়ে হয়েছে এবং দুটি সন্তান রয়েছে জানার পর যুবক আর তার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাননি ৷

advertisement

আরও পড়ুন- ক্যাম্প গড়ে ছোট লালবাড়ি লড়াইয়ের ডাক, টানটান ৫ দিনের ভোট

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

যুবকের অন্য কারোর সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে, জানার পর তাকে কথা বলার জন্য ডেকে পাঠান মহিলা ৷ টাকাও দাবি করেন বলে জেরায় শিকার করেছেন তিনি ৷ ১৬ নভেম্বর এক বন্ধু আর জামাইবাবুকে নিয়ে যুবক পৌঁছন শিবার শহর আদিমালির একটি গির্জায়। সেখানেই শিবা অ্যাসিড নিয়ে হামলা করেন বলে অভিযোগ। তার নিজের গায়েও অ্যাসিডের ছিটে পড়ে ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর গ্রেফতার করা হয় অভিযুক্ত শিবা সন্তোষকে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Acid Attack: বিয়ের প্রস্তাব নাকচ, বয়ফ্রেন্ডের মুখে অ্যাসিড ছুড়লেন মহিলা ! দেখুন সিসিটিভি ফুটেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল