TRENDING:

লাভ জিহাদের তত্ত্ব খারিজ, হাদিয়ার বিয়েকেই সমর্থন সুপ্রিম কোর্টের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: হাদিয়ার ইচ্ছেকেই সমর্থন জানাল সুপ্রিম কোর্ট৷ প্রেমেরই জয় হল অবশেষে৷ কেরলের লাভ জিহাদের ঘটনায় হাইকোর্টের রায় খারিজ করে হাদিয়ার বিয়ে বৈধ বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷
advertisement

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাদিয়ার বিয়ে একেবারেই বৈধ৷ সে তার নিজের স্বপ্নপূরণ করতেই পারে৷ একইসঙ্গে হাদিয়া যতদূর চায় পড়াশুনা করবে৷ পাশাপাশি সে এখন প্রাপ্তবয়স্ক৷ তাই হাদিয়া যার সঙ্গে চাইবে তার সঙ্গে থাকতেই পারে৷

পাশাপাশি সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, হাদিয়া কার সঙ্গে থাকবে এবং কার সঙ্গে কোথায় যাবে সেই বিষয়ে তাঁকে একেবারেই জোর করা যাবে না৷ পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও একবার জানিয়ে দিয়েছে, সৈফন এবং হাদিয়া ভালোবেসে একে অপরকে বিয়ে করেছে৷ স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করেছে৷ তাই তাদের বিয়ে নিয়ে তদন্ত করা একেবারেই উচিত নয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

গত বছর হাদিয়ার বিয়েকে লাভ জিহাদ বলে ঘোষণা করে কেরল হাইকোর্ট৷ অর্থাৎ ভারতের কোনও হিন্দু মেয়ে ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবককে বিয়ে করার ঘটনা৷ কিন্তু হাদিয়া বারবার বলে যে সে ভালোবেসেই বিয়ে করেছে সৈফনকে বিয়ে করে মুসলিম ধর্ম গ্রহণ করেছে৷ কিন্তু এরপরও কেরল হাইকোর্ট হাদিয়ার দাবি মানেনি৷ এরপরই কেরল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় হাদিয়া৷ সে নিজে গিয়ে জবানবন্দিও দেয়৷ অবশেষে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ হাদিয়ার পক্ষেই রায় দিয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
লাভ জিহাদের তত্ত্ব খারিজ, হাদিয়ার বিয়েকেই সমর্থন সুপ্রিম কোর্টের