TRENDING:

Kerala Organ Donation: দশ মাসের মেয়েকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত, কেরলের দম্পতিকে কুর্নিশ করছে দেশ!

Last Updated:

ওই দম্পতি চরম শোকের মধ্যেও এরকম সিদ্ধান্ত নেওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ৷ তিনি এই শোকের মুহূর্তে পরিবারটির সঙ্গে রয়েছেন বলেও জানিয়েছেন বীণা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেয়ের বয়স হয়েছিল মাত্র দশ মাস৷ বাবা-মা হিসেবে দীর্ঘ যাত্রার প্রায় গোটা পথটাই বাকি পড়েছিল৷ ছোট্ট মেয়েকে নিয়ে মনে মনে জমছিল হচ্ছিল অনেক সাধ, ইচ্ছে, স্বপ্নের পাহাড়৷ কিন্তু জীবন কিছু ক্ষেত্রে হয়তো একটু বেশিই নিষ্ঠুর৷ তাই আচমকা দুর্ঘটনায় নিজেদের সেই একরত্তি মেয়েকেই হারালেন কেরলের দম্পতি৷
গত ৫ ফেব্রুয়ারি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় দশ মাস বয়সি এই শিশুকন্যা৷
গত ৫ ফেব্রুয়ারি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় দশ মাস বয়সি এই শিশুকন্যা৷
advertisement

এই পরিস্থিতিতে যে কোনও বাবা-মা-ই হয়তো শোকে পাথর হয়ে যাবেন৷ দশ মাসের মেয়ের মস্তিষ্কের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা ঘোষণা করার পর সেরকমই অবস্থা হয়েছিল অরুণ আব্রাহাম এবং শিরিন আন জনের৷ কিন্তু সন্তান হারানোর সেই যন্ত্রণার মধ্যেও তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য কেরলের ওই দম্পতিকে কুর্নিশ করছে গোটা দেশ৷

দশ মাসের মেয়েকে চিকিৎসকরা ব্রেন ডেড বলে ঘোষণা করার পর নিজেদের একরক্তি মেয়ের অঙ্গ দান করার সিদ্ধান্ত নেন অরুণ এবং শিরিন৷ ওই দম্পতির পরিবারও তাঁদের এই সিদ্ধান্তের পাশে দাঁড়ায়৷

advertisement

দশ মাসের অ্যালিন শিরিন আব্রাহামের লিভার, কিডনি, হার্ট ভাল্ব এবং চোখ কেরলের এর্নাকুলামের অমৃতা হাসপাতালকে দান করার সিদ্ধান্ত নিয়েছেন তার বাবা-মা৷ দশ মাসের ওই শিশুকন্যার লিভার দান করা হবে তিরুঅনন্তপুরমের কেআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন ৬ মাসের একটি শিশুকে৷ তিরুঅনন্তপুরম মেডিক্যাল কলেজ এসএটি হাসপাতালের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন একটি শিশু অ্যালিনের দুটি কিডনি পাবে৷ তিরুঅনন্তপুরমেরই অন্য একটি হাসপাতালে শিশুটির হার্টের দুটি ভাল্ব দান করা হবে৷ অমৃতা হাসপাতালকে শিশুটির দুটি চোখ দান করা হবে৷

advertisement

গত ৫ ফেব্রুয়ারি দুপুরে গাড়িতে কোট্টায়াম থেকে থিরুভাল্লা যাচ্ছিল শিশুটি৷ সঙ্গে তার বাবা- মা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন৷ তখনই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রবল বেগে ওই শিশুটি যে গাড়িতে ছিল, সেটিতে ধাক্কা মারে৷ দুর্ঘটনায় গাড়ি অন্যান্য সওয়ারিরা কম বেশি আহত হলেও ওই শিশুটির আঘাত ছিল সবথেকে গুরুতর৷

advertisement

দ্রুত শিশুটিকে উদ্ধার করে চঙ্গনাশ্বরী এবং থিরুভাল্লার দুটি হাসপাতালে নিয়য়ে যাওয়া হয়৷ এর পর ৭ ফেব্রুয়ারি শিশুটিকে কোচির অমৃতা হাসপাতালে নিয়ে যাওয়া হবে৷ সেখানেই গত ১৩ অগাস্ট শিশুটিকে ব্রেন ডেড বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ এর পরেই মেয়ের অঙ্গদানের সিদ্ধান্ত নেন তাঁর বাবা-মা৷

সেরা ভিডিও

আরও দেখুন
চুরি করে পালাতে গিয়ে গাছে চড়ল যুবক, দমকল ডেকে নামাল পুলিশ
আরও দেখুন

দশ মাসের ওই শিশুর শরীরের বিভিন্ন অঙ্গ অ্যাম্বুল্যান্সে করেই কোচি থেকে রাজধানী তিরুঅনন্তপুরমে নিয়ে আসা হয়৷ সাধারণত এই পথ আসতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগে৷ কিন্তু অঙ্গদানের এই খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ এবং পুলিশ মিলে রাস্তা ফাঁকা করে দেওয়ায় অনেক কম সময়েই গন্তব্যে পৌঁছে যায় অ্যাম্বুল্যান্স৷ তিরুঅন্ততপুরমের একাধিক হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই অঙ্গগুলি অন্যান্য শিশুদের শরীরে প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Organ Donation: দশ মাসের মেয়েকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত, কেরলের দম্পতিকে কুর্নিশ করছে দেশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল