TRENDING:

Crime News: চরম নৃশংস! কাকভোরে বাড়িতে ঢুকে টেনে হিঁচড়ে যুবতীকে যা করল প্রেমিক...! হাড়হিম ঘটনায় শিউরে উঠবেন

Last Updated:

Crime News: এবারও প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক যুবক রীতিমতো বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করল এক বছর একুশের তরুণীকে। যুবতীকে কুপিয়ে খুন করে পলাতক প্রেমে প্রত্যাখ্যাত যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুবলি: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক যুবক রীতিমতো বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করল একুশের বছরের এক তরুণীকে। এমনকী ওই তরুণীর চরম পরিণতি হবে বলে আগেই হুমকি দিয়ে রেখেছিল অভিযুক্ত। বেন্ডিগেরি থানার অন্তর্গত বীরাপুরা ওনি এলাকার ঘটনা।
 বাড়িতে ঢুকে যুবতীকে কুপিয়ে খুন করল প্রেমিক
বাড়িতে ঢুকে যুবতীকে কুপিয়ে খুন করল প্রেমিক
advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম বিশ্ব সাওয়ান্ত। আবার সে গিরীশ নামেও পরিচিত। ঘটনার দিন অভিযুক্ত ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ অঞ্জলি অ্যাম্বিগেরার বাড়িতে ঢোকে। এরপর ঘুমন্ত অঞ্জলির উপর চড়াও হয় সে। বাধা দেওয়ার আগেই ছুরি নিয়ে আক্রমণ করে অঞ্জলিকে। তাঁর পরিবার বাধা দেওয়ার চেষ্টা করলেও তা বিফলে যায়। ততক্ষণে অঞ্জলিকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যায় বছর তেইশের বিশ্ব।

advertisement

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

ঘটনার সময় অঞ্জলির বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর ঠাকুরমা এবং দুই বোন। জানা গিয়েছে, অঞ্জলিকে টেনে হিঁচড়ে রীতিমতো লাথি মারতে মারতে গোটা বাড়িতে ঘুরেছে অভিযুক্ত। সেই সঙ্গে চলেছে এলোপাথাড়ি কোপও। শেষে রান্নাঘরে নিয়ে গিয়ে সজোরে ধাক্কা মেরে ফের কোপ মারে যুবক। এরপর সেখান থেকে পালিয়ে যায় সে।

advertisement

অঞ্জলির পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে যে, প্রেমের ডাকে সাড়া না দিলে মর্মান্তিক অবস্থা হবে বলে অঞ্জলিকে হুমকি দিয়েছিল অভিযুক্ত। এমনকী সে অঞ্জলিকে ব্ল্যাকমেল করছিল বলেও অভিযোগ। এখানেই শেষ নয়, বাড়িতে না জানিয়ে অঞ্জলিকে তার সঙ্গে মাইসুরু যাওয়ার জন্য চাপও দিয়েছিল অভিযুক্ত।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, অভিযুক্ত বিশ্ব এর আগে একাধিক চুরির মামলায় যুক্ত ছিল। তার বিরুদ্ধে মূলত বাইক চুরির অভিযোগ রয়েছে। অবশ্য এর আগেও অঞ্জলির ঠাকুরমা গঙ্গাম্মা থানায় এই বিষয়ে জানিয়েছিলেন। নাতনিকে যে অভিযুক্ত হুমকি দিচ্ছে, সেই অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ বিষয়টাকে তেমন গুরুত্ব দেয়নি। উল্টে গঙ্গাম্মাকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেয় তারা। এই মর্মান্তিক ঘটনার পরে আপাতত ফেরার যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে বিশ্বর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। তার সন্ধান করে তাকে গ্রেফতার করতে তৎপর হয়েছে পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: চরম নৃশংস! কাকভোরে বাড়িতে ঢুকে টেনে হিঁচড়ে যুবতীকে যা করল প্রেমিক...! হাড়হিম ঘটনায় শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল