সিদ্দারামাইয়া জানিয়েছেন, শিশুদের মধ্যে মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব বৃদ্ধির প্রবণতা দিন দিন বাড়ছে৷ তাই রাজ্যে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে৷
গোটা দেশের মধ্যে কর্ণাটকই প্রথম রাজ্য যারা শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যহারের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল৷ এর আগে গোয়া এবং অন্ধ্রপ্রদেশ সরকারও একই ধরনের পদক্ষেপ করার কথা ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছিল৷ যদিও কর্ণাটকই প্রথম রাজ্য হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর করল৷
advertisement
এই ধরনের পদক্ষেপ করার কথা গত কয়েক সপ্তাহ ধরেই বিবেচনা করছিল কর্ণাটক সরকার৷ এমন কি, ১৬ বছরের নীচে স্কুল এবং কলেজ পড়ুয়াদের মোবাইল ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছিল কর্ণাটক সরকার৷
এই সিদ্ধান্ত ঘোষণার আগে শিশু এবং স্কুল পড়ুয়াদের মধ্যে মোবাইলের মাত্রাতিরিক্ত আসক্তি এবং কুপ্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সিদ্দারামাইয়া৷ তিনি দাবি, মোবাইলের আসক্তি শিশুদের আচরণ, পড়াশোনা এবং মানসিক স্বাস্থ্যের উপরে ক্ষতিকারক প্রভাব ফেলছে৷ শুধু তাই নয়, মোবাইলের মাধ্যেই মাদকাসক্তির দিকেও ঝুঁকছে শিশু এবং স্কুলপড়ুয়ারা৷
আরও পড়ুন: বেনজির পদক্ষেপ! তৃতীয় সন্তান হলেই মিলবে ২৫০০০ টাকা! জন্মহার বাড়াতে অভিনব ঘোষণার পথে অন্ধ্র সরকার
সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একটি বৈঠকে প্রসঙ্গটি তোলেন সিদ্দারামাইয়া৷ শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ করা নিয়ে উপাচার্যদের মতামতও চান কর্ণাটকের মুখ্যমন্ত্রী৷ উপাচার্যদের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, এ বিষয়ে তাঁদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ অনেক শিশুই সোশ্যাল মিডিয়া ব্যবহারের সূত্রে মাদকের ফাঁদে পড়ছে বলে অভিযোগ করেন সিদ্দারামাইয়া৷
সম্প্রতি ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপরে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে অস্ট্রেলিয়াও৷ অস্ট্রেলিয়ার ওই নির্দেশিকা অনুযায়ী ১৬ বছরের কম বয়সিরা টিকটক, এক্স, স্ন্যাপচ্যাট, ইউটিউব ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করে৷
