TRENDING:

জম্মু-কাশ্মীরের কুলগামে ১ বিক্ষোভকারীর মৃত্যু

Last Updated:

বুরহানের মৃত্যুর পর থেকেই উত্তাল ভূস্বর্গে ৷ বুরহানের মৃত্যুর পর থেকে শ্রীনগর জুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: বুরহানের মৃত্যুর পর থেকেই উত্তাল ভূস্বর্গে ৷ বুরহানের মৃত্যুর পর থেকে শ্রীনগর জুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে ৷ জারি করা হয়েছে হাই অ্যালার্ট ৷ হিংসার কারণে আজকের জন্য বাতিল করা হয়েছে অমরনাথ যাত্রা ৷ সমস্ত স্কুলের পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে ৷ বারামুল্লা থেকে বানিহল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল ৷
advertisement

বুরহান ওয়ানির অন্ত্যেষ্টি ক্রিয়ায় হাজির হয়েছে কয়েক হাজার বাসিন্দা ৷ এদিন পুলওয়ামার ত্রালে মানুষের ঢল নামে ৷ বুরহান ওয়ানির হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়েকশো মানুষ ৷ সেই সময় প্রতিবাদী-নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় এক বিক্ষোভকারীর ৷ জখম হয়েছেন বেশ কয়েকজন ৷

এক পুলিশ আাধিকারিক জানিয়েছেন, বিক্ষোভকারীর একটি দল কুলগাম জেলার বিজেপি কার্যালয় ও থানায় ভাঙচুর চালায় ৷ এখনও পর্যন্ত প্রতিবাদী-নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে তিন পুলিশকর্মী-সহ আহত হয়েছেন ১১ জন ৷

advertisement

জানা গিয়েছে, প্রায় ৫০ হাজার মানুষ ত্রালে জমা হয়েছিলেন বুরহান ওয়ানির অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য ৷

নিরাপত্তাবাহিনীর হাতে মৃত্যু হল হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ৷ জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগে সংঘর্ষে ২২ বছরের হিজবুল মুজাহিদিন বুরহান নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম ছিল বুরহানের ৷ বেশ কয়েকদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ৷

advertisement

শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে সেনা-পুলিশ যৌথ ভাবে হানা দিয়ে হামলা চালায় ৷ শুরু হয় সংঘর্ষ ৷ সেনা-জঙ্গি সংঘর্ষে বুরহান-সহ আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছে ৷

advertisement

কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল বুরহান ৷ এলাকার স্থানীয় যুবকদের সন্ত্রাসবাদে যোগ দেওয়ার জন্য বিভিন্ন ভাবে উৎসাহিত করতেন তিনি ৷ তাই বুরহানকে খতম করতে পারা নিরাপত্তাবাহিনীর কাছে একটি বিশাল সাফল্য ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

অন্যদিকে কাশ্মীর উপত্যকা জুড়ে বনধের ডাক দিয়েছে  বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন জায়গায় কার্ফু জারি করা হয়েছে ৷ বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷ পাশাপাশি শ্রীনগরের ৭টি থানা এলাকা সহ অনন্তনাগ, শোপিয়ান, পুলগাম ও সোপোর শহরে বন্ধ রাখা হয়েছে মোবাইল, ইন্টারনেট পরিষেবা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু-কাশ্মীরের কুলগামে ১ বিক্ষোভকারীর মৃত্যু