TRENDING:

এই গ্রামে আজও মহিলাদের জন্য নিষিদ্ধ মোবাইল আর জিনস

Last Updated:

মোবাইল কিংবা জিনস ৷ মহিলাদের জন্য একেবারে নৈব নৈব চ ! হরিয়ানার রোহতকের ইশাপুর খেরি গ্রামে এমনই এক নিদান জারি করেছে খাপ পঞ্চায়েত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: মোবাইল কিংবা জিনস ৷ মহিলাদের জন্য একেবারে নৈব নৈব চ ! হরিয়ানার রোহতকের ইশাপুর খেরি গ্রামে এমনই এক নিদান জারি করেছে খাপ পঞ্চায়েত ৷
advertisement

আরও পড়ুন:সোমবার দুপুর থেকে অভুক্ত রইলেন পুরীর জগন্নাথ দেব, পেলেন না পুজোও!

এই গ্রামে আজও খাপ পঞ্চায়েতের নির্দেশেই চলে ৷ মোড়লই গ্রামের সমস্ত সিদ্ধান্ত নেন ৷ গত কয়েকবছরে একাধিক প্রেমিক যুগল গ্রাম ছেড়েছেন ৷ আর গ্রাম ছাড়ার কারণ নাকি মহিলাদের পোশাক আর মোবাইল ব্যবহার ৷ তাই মোবাইল কিংবা জিনস নিষিদ্ধ করলেই এই সমস্যার সহজ সমাধান হবে বলে মনে করেন তিনি ৷ গ্রামকে সঠিকভাবে চালনার জন্য তার এই মানসিকতাতেই যথেষ্ট ক্ষুব্ধ গ্রামের মেয়েরা ৷ তাদের দাবি, এখনকার যুগে মোবাইল ব্যবহার বিশেষ প্রয়োজন ৷ এমনকী, জিনস না পরলেই কি সমস্যার সমাধান হবে ? এই বিষয়টি নিয়েও যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে ৷ তাই অবিলম্বে এই নিয়ম পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে তারা দাবি করেছেন৷

advertisement

আরও পড়ুন: লোকসভায় আমার সামনে ১৫ মিনিটও টিকতে পারবেন না মোদি: রাহুল গান্ধি

কিন্তু গ্রামের মোড়লের যুক্তি এই নয়া নিয়মে গ্রামের অবস্থা এখন অনেকটাই ভাল ৷ গত বছরই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল ৷ এরপরই গ্রামে রীতিমত সভা বসিয়ে এই সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় মোড়লের নেতৃত্বেই ৷ যার ফল হাতে নাতে মিলেছে বলে দাবি করলেন তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

তবে, গ্রামের মহিলারা মোড়লের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ঠিকই ৷ কিন্তু তারা খাপ পঞ্চায়েতের ভয়েই এই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন ৷ ট্র্যাডিশনাল পোশাক ছাড়া তারা রাস্তায় বেরোন না ৷ কিন্তু অবিলম্বে গ্রামের মোড়লের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে দাবি করেছেন গ্রামের মেয়েরা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এই গ্রামে আজও মহিলাদের জন্য নিষিদ্ধ মোবাইল আর জিনস