TRENDING:

Jammu Red Alert: জম্মু শহরে জারি রেড অ্যালার্ট! ভোর থেকে লাগাতার শেলিং পাকিস্তানের, পাল্টা পাকিস্তানে ঢুকে হামলা BSF-এর

Last Updated:

বিএসএফ-এর বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকসেনার হামলার জবাব দিয়েছে ভারত৷ ধ্বংস করে দেওয়া হয়েছে ওদের একাধিক পোস্ট, নষ্ট করা হয়েছে অ্যাসেট৷ এছাড়াও. ভারতের আখনুর এলাকার উল্টোদিকে থাকা পাকিস্তানের শিয়ালকোট জেলার লুনিতে জঙ্গি লঞ্চ প্যাড নষ্ট করেছে বিএসএফ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জম্মু ও কাশ্মীর: জম্মুতে জারি হল রেড অ্যালার্ট৷ শনিবার ভোর ৫টা ৪৫ মিনিট থেকেই জম্মুতে লাগাতার শেলিং শুরু করে পাকিস্তান৷ পাক হামলায় এক নাগরিকের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, তিনজন আহত৷ গতকাল রাত থেকে জম্মু থেকে শুরু করে শ্রীনগর, এদিকে পঞ্জাবের অমৃতসর থেকে রাজস্থানের একাধিক এলাকায় ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছে পাকিস্তান৷ জম্মু-কাশ্মীরে লাগাতার চলছে গোলাবর্ষণ ৷ পাকিস্তানের হামলায় রাজৌরিতে এক সরকারি আধিকারিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টা থেকেই রাজৌরিতে ভারী গোলাবর্ষণ শুরু হয় ৷ জম্মু শহরের ভিতরে এসে পড়ছে পাক শেলিং৷ এমন পরিস্থিতিতে জবাব দিচ্ছে ভারতও৷ শনিবার সকালেই বিবৃতি প্রকাশ করে বিএসএফ জানিয়েছে, গত ৯ মে রাত ৯টা নাগাদ ভারতের জম্মু সেক্টরে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান৷ বিএসএফ-ও তার যোগ্য জবাব দিয়েছে৷
News18
News18
advertisement

বিএসএফ-এর বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকসেনার হামলার জবাব দিয়েছে ভারত৷ ধ্বংস করে দেওয়া হয়েছে ওদের একাধিক পোস্ট, নষ্ট করা হয়েছে অ্যাসেট৷ এছাড়াও. ভারতের আখনুর এলাকার উল্টোদিকে থাকা পাকিস্তানের শিয়ালকোট জেলার লুনিতে জঙ্গি লঞ্চ প্যাড নষ্ট করেছে বিএসএফ৷

আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার, জম্মু শহরের ভিতরে এসে পড়ছে শেলিং! পাকিস্তান শুরু করল ‘বুনিয়ান আল মরসুস’

advertisement

জম্মুর পাশাপাশি ভারতের পশ্চিম সীমান্তে লাগাতার ড্রোন দিয়ে আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সাধারণ নাগরিকদের ওপর আক্রমণের চেষ্টা চলছে। সেনা প্রতিহত করছে। পাল্টা জবাবও দেওয়া হচ্ছে৷

গত ৮ মে রাত থেকে একের পর এক ড্রোনে আঘাত হানতে চেয়েছিল পাকিস্তান। শুক্রবার রাত নামতেই ফের ‘কাপুরুষের’ মতন ঘনবসতি এলাকায় ড্রোন হামলা চালাতে থাকে পাকিস্তান।

advertisement

জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে মুহুর্মুহু পাকিস্তানি গোলা বর্ষণ শুরু হয়েছে, তেমনভাবেই এবার অমৃতসরে শুরু হয়েছে পাকিস্তানি ড্রোন হামলা।

আরও পড়ুন: নাগাড়ে চলছে গোলাবর্ষণ ! রাজৌরিতে পাক গোলায় নিহত সরকারি আধিকারিক

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে 'স্কাই ওয়াচিং'এর চমক! টেলিস্কোপে রাতের আকাশের রহস্য উদঘাটন
আরও দেখুন

একইসঙ্গে পঞ্জাবের সীমান্তবর্তী এলাকা ফিরোজপুরেও পাক ড্রোন হামলা হয়েছে। এর ফলে পঞ্জাবের ফিরোজপুরে গাড়িতে আগুন লেগে যায়। এই ঘটনাটি ঘটেছে ফিরোজপুর থেকে ১২কিমি দূরে। পাকিস্তানের ড্রোন হামলায়, একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। অর্থাৎ, পাকিস্তানের ড্রোন ফের জনবসতি এলাকায় আঘাত হানল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Jammu Red Alert: জম্মু শহরে জারি রেড অ্যালার্ট! ভোর থেকে লাগাতার শেলিং পাকিস্তানের, পাল্টা পাকিস্তানে ঢুকে হামলা BSF-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল