TRENDING:

যাত্রীদের জন্য ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা চালু করছে IRCTC

Last Updated:

ট্রেন যাত্রীদের জন্য এবার থেকে চালু করা হচ্ছে দুর্ঘটনা বিমা ৷ সেপ্টেম্বর মাস থেকে আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করলে ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা সুবিধা পেতে চলেছে যাত্রীরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ট্রেন যাত্রীদের জন্য এবার থেকে চালু করা হচ্ছে দুর্ঘটনা বিমা ৷ সেপ্টেম্বর মাস থেকে আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করলে ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা সুবিধা পেতে চলেছে যাত্রীরা ৷ মাত্র এক টাকায় পাওয়া যাবে এই সুবিধা ৷
advertisement

কোনও দুর্ঘটনার সময় রেলের তরফে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তার পাশাপাশি এই বিমাও প্রযোজ্য হবে ৷ ট্রেনে যাত্রাকালীন দুর্ঘটনায় মৃত্যু হলে, আহত হলে বা শারীরিক ভাবে অক্ষম হলে এই বিমার সুবিধা পেতে চলেছে যাত্রীরা ৷ আইআরসিটিসি-র চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর একে মানোচা এদিন এমনটাই জানিয়েছেন ৷

তিনি আরও জানিয়েছেন, ‘এই মুহূর্তে এটি প্রাথমিক স্তরে রয়েছে ৷ সেপ্টেম্বর মাস থেকে এই বিমার অফারটি চালু করতে চলেছে রেল কর্তৃপক্ষ ৷’

advertisement

দুর্ঘটনার কারণে যদি কাউকে হাসপাতালে ভর্তি করতে হয় তাহলে তার খরচও বিমা কোম্পানি বহন করবে ৷

একে মানোচা জানিয়েছেন, এই পরিষেবা দেওয়ার জন্য তিনটি বিমা কোম্পানিকে বাছাই করা হয়েছে ৷ তিনটি কোম্পানি হল শ্রীরাম জেনারেল, রয়্যাল সুন্দরম এবং আইসিআইসিআই লোম্বার্ড। মোট ১৯টি বিমান কোম্পানিকে শর্ট লিস্ট করা হয় ৷ নিলামের মাধ্যমে ওই তিনটি কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

তবে এই অফার যাত্রীরা নেবেন কিনা সেটা তাদের সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
যাত্রীদের জন্য ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা চালু করছে IRCTC