TRENDING:

কমিশনের সিদ্ধান্তে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে, ট্যুইট ইয়েচুরির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইভিএম-এর আগে ভিভিপ্যাট গণনার বিরোধীদের দবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন৷ কমিশনের এই সিদ্ধান্তের জেরে আইনশৃঙ্খলার অবনতি ও বিক্ষোভ হতে পারে বলে দাবি করলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷
advertisement

ট্যুইটারে তিনি লেখেছেন, 'ভোট গণনার শুরুতেই ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে গণনা করতেই হবে৷ যদি গোটা প্রক্রিয়াটিতে অনেক দেরি হয়, তা হলে কেন নির্বাচন কমিশন  বেসিক পদ্ধতিটি মানছে না?  '

ইভিএম-এর আগে ভিভিপ্যাট গণনার বিরোধীদের দাবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন৷ আগের নিয়মেই ভোট গণনা করবে কমিশন৷ অর্থাত্‍‌ আগে ইভিএম গণনা হবে৷ শেষ ভিভিপ্যাট৷ অতএব ভোট গণনা নিয়ে নিজেদের সিদ্ধান্তেই অটল থাকল কমিশন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

ইভিএম কারচুপি নিয়ে একযোগে অভিযোগ করে বিরোধীরা৷ ২২টি বিরোধী দল এই অভিযোগ জানিয়ে একটি স্মারকলিপিও দেয় নির্বাচন কমিশনে৷ বিরোধীদের অভিযোগ নিয়ে আজ অর্থাত্‍‌ বুধবার বৈঠক করে কমিশন৷ সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, বিরোধীদের দাবি মেনে ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম গরমিল হলে সংশ্লিষ্ট কেন্দ্রের সব ভিভিপ্যাট গণনা ও ইভিএম-এর আগে ভিভিপ্যাট গণনার আবেদন খারিজ হয়ে যায়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কমিশনের সিদ্ধান্তে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে, ট্যুইট ইয়েচুরির