TRENDING:

Indian Railways: তেজস এবং রাজধানী এক্সপ্রেসে চালু করা হল আধুনিক মানের বেডরোল, যাত্রী স্বাচ্ছন্দ্যে বড় পদক্ষেপ

Last Updated:

Indian Railways: যাত্রীদের জন্য আরামদায়ক যাত্রা নিশ্চিত করার জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তাদের দুটি প্রিমিয়াম দীর্ঘ দূরত্বের ট্রেন-আগরতলা–আনন্দ বিহার টার্মিনাল তেজস এক্সপ্রেস এবং ডিব্রুগড়–নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে-উন্নত মানের লিনেন পরিষেবা চালু করেছে। আশা করা হচ্ছে ধীরে ধীরে আরও ট্রেনে এই পরিষেবা চালু হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাত্রী সেবার আধুনিকীকরণ এবং যাত্রীদের সুগম যাত্রা বাড়ানোর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তাদের দুটি প্রিমিয়াম দীর্ঘ দূরত্বের ট্রেন-আগরতলা–আনন্দ বিহার টার্মিনাল তেজস এক্সপ্রেস এবং ডিব্রুগড়–নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে-উন্নত মানের লিনেন পরিষেবা চালু করেছে। এই পদক্ষেপ যাত্রীদের জন্য একটি পরিচ্ছন্ন, অধিক আরামদায়ক ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতিকে পুনরায় নিশ্চিত করে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন: বিহারে ট্রেনের লাইনে পিক ফেলতে গিয়েছিলেন ব্যক্তি, মুহূর্তে ছুটে এল হাওড়াগামী বন্দে ভারত! তারপর…

​২৩ মার্চ ২০২৬ থেকে আগরতলা–আনন্দ বিহার টার্মিনাল তেজস এক্সপ্রেসে বিশেষভাবে ডিজাইন করা উন্নত মানের লিনেনযুক্ত আধুনিক বেডরোল পরিসেবা চালু করা হয়েছে। এই উল্লেখযোগ্য উন্নয়নের লক্ষ্য হলো উন্নত পরিচ্ছন্নতা ও হাইজিন নিশ্চিত করা। এই প্রিমিয়াম পরিষেবা যাত্রীদের জন্য আরও আরামদায়ক ও সতেজকর একটি ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে।

advertisement

​২৪ মার্চ ২০২৬ থেকে ডিব্রুগড়–নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসি এবং সেকেন্ড এসি উভয় শ্রেণীর এসি কোচগুলিতে উন্নত মানের বেডরোলের পরিসেবা চালু করা হয়েছে। যাত্রীদের জন্য মানসম্মত ও উচ্চমানের বেডরোল প্রদান করা হচ্ছে, যা উন্নত আরাম ও উৎকৃষ্ট গুণগত মান নিশ্চিত করতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

আরও পড়ুন: গভীর রাতে কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড! পাটুলিতে পর পর শ্যুটআউট, মৃ*ত্যু যুবকের, আহত আরও এক

advertisement

​উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে প্রকাশ করেছে যে, এই ধরনের পদক্ষেপ যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সেবার মান উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকারেরই প্রতিফলন। উন্নতমানের এই বেডরোল অধিকতর সংগতিপূর্ণ, স্থায়িত্ব এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করে, যা বিশেষত দীর্ঘ দূরত্বের নৈশযাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। যাত্রীরা এই পদক্ষেপে গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এই ধরণের সুচিন্তিত ও যাত্রী-কেন্দ্রিক উন্নয়নের জন্য তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১০০ বছরের প্রাচীন মুর্শিদাবাদের এই বাসন্তী পুজো, উপচে পড়া ভিড়
আরও দেখুন

​উন্নতমানের বেডরোল পরিষেবা চালু করা ভারতীয় রেলওয়ের একটি সুরক্ষামূলক, পরিচ্ছন্ন এবং যাত্রী-বান্ধব ভ্রমণ পরিবেশ নিশ্চিত করার দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমাগত প্রগতিশীল পদক্ষেপ গ্রহণ করে চলেছে, যার মাধ্যমে সেবার উৎকর্ষ ও যাত্রীদের সন্তুষ্টির প্রতি তার গুরুত্বকে পুনরায় নিশ্চিত করছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: তেজস এবং রাজধানী এক্সপ্রেসে চালু করা হল আধুনিক মানের বেডরোল, যাত্রী স্বাচ্ছন্দ্যে বড় পদক্ষেপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল