TRENDING:

Indian Railways: ট্রেন দাঁড়াবে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে...হোলির কথা ভেবে স্পেশাল ট্রেন

Last Updated:

দোল উৎসবের আগে স্পেসাল ট্রেনের ব্যবস্থা করল ভারতীয় রেল৷ ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশনে থামবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রঙের আনন্দের উৎসব হোলি। এই উৎসবের মরসুমে অনেকেই প্রিয়জনদের সঙ্গে দেখা করতে বা জনপ্রিয় ভ্রমণস্থল পরিদর্শন করতে বেড়াতে যায়। সেই কারণে হোলিতে মসৃণ এবং আরামদায়ক ভ্রমণের সুবিধার্থে, রেলওয়ে হাওড়া ও নয়াদিল্লি এবং কলকাতা ও যোগ নগরী হৃষীকেশের মধ্যে দু’টি (০২) টি হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পরিষেবাগুলির লক্ষ্য জনপ্রিয় গন্তব্যস্থলে যাওয়া যাত্রীদের পাশাপাশি পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করতে বাড়ি ফিরে আসা যাত্রীরা। এই বিশেষ ট্রেনগুলি চালানোর মাধ্যমে নতুন ১৩,০০০-এরও বেশি বার্থ তৈরি করা হবে।
হোলিতে স্পেসাল ট্রেন
হোলিতে স্পেসাল ট্রেন
advertisement

০৪০৫২ নয়াদিল্লি – হাওড়া হোলি স্পেশাল নয়াদিল্লি থেকে ১৮:১৫ টায় ছেড়ে যাবে। ২৫.০২.২০২৬ থেকে ০৩.০৩.২০২৬ পর্যন্ত প্রতিদিন (০৭টি ট্রিপ) হাওড়া পৌঁছবে পরের দিন রাত ৯:৪০ মিনিটে এবং ০৪০৫১ হাওড়া – নয়াদিল্লি হোলি স্পেশাল হাওড়া থেকে ২৭.০২.২০২৬ থেকে ০৫.০৩.২০২৬ পর্যন্ত প্রতিদিন ০১:৪০ মিনিটে ছেড়ে পরের দিন রাত ৮:২০ মিনিটে নয়াদিল্লি পৌঁছবে।

advertisement

আরও পড়ুন : ভারতের শুল্কও কি তবে কমে ১০% হল? মার্কিন সুপ্রিম কোর্টে তুলোধনার পরে নতুন ট্যারিফ ট্রাম্পের

ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশনে থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।

০৪৩১২ যোগ নগরী হৃষীকেশে – কলকাতা হোলি স্পেশাল যোগ নগরী হৃষীকেশে ছেড়ে রাত ৯:২০ মিনিটে যাবে। ২৬.০২.২০২৬ এবং ০২.০৩.২০২৬ তারিখে (০২টি ট্রিপ) কলকাতায় পৌঁছবে। তৃতীয় দিনে ০৮:০০ টায় এবং ০৪৩১১ কলকাতা – যোগ নগরী হৃষীকেশ হোলি স্পেশাল কলকাতা থেকে ২৮.০২.২০২৬ এবং ০৪.০৩.২০২৬ তারিখে (০২টি ট্রিপ) কলকাতা ছেড়ে যাবে এবং পরের দিন ২২:২৫ টায় যোগ নগরী হৃষীকেশে পৌঁছবে।

advertisement

আরও পড়ুন : ‘বন্দে মাতরম’ ইস্যুতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা! অধীর চৌধুরী বললেন..

ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোলে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।

সেরা ভিডিও

আরও দেখুন
গোবিন্দভোগের সাফল্যের গর্বের মাঝেও আক্ষেপের সুর! বর্ধমানের চাষিরা কী বলছেন দেখুন
আরও দেখুন

০৪০৫১ হাওড়া – নতুন দিল্লি হোলি স্পেশাল এবং ০৪৩১১ কলকাতা – যোগ নগরী হৃষীকেশ হোলি স্পেশালের বুকিং ২১.০২.২০২৬ থেকে পিআরএস কাউন্টার এবং ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: ট্রেন দাঁড়াবে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে...হোলির কথা ভেবে স্পেশাল ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল