TRENDING:

রেলেও এবার সার্জ চার্জের কোপে পড়তে চলেছে মধ্যবিত্ত, বাড়ছে ভাড়া

Last Updated:

রেলের নয়া সিদ্ধান্তে কোপ পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে ৷ ওলা-উবের-এর সার্জ প্রাইজিংয়ে তিতিবিরক্ত সাধারণ মানুষকে এবার ট্রেনে চাপতে গেলেও দিতে হবে সার্জ চার্জ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রেলের নয়া সিদ্ধান্তে কোপ পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে ৷ ওলা-উবের-এর সার্জ প্রাইজিংয়ে তিতিবিরক্ত সাধারণ মানুষকে এবার ট্রেনে চাপতে গেলেও দিতে হবে সার্জ চার্জ ৷ বুধবার সার্জ চার্জ চালু করার কথা ঘোষণা করল ভারতীয় রেল ৷ ট্রেনের ১০% আসন পূর্ণ হলেই এবার ধাপে-ধাপে বাড়বে ভাড়া ৷
advertisement

প্রাথমিকভাবে, রাজধানী, দুরন্ত এবং শতাব্দী এক্সপ্রেসের টিকিটে সার্জ চার্জ প্রক্রিয়া শুরু করার কথা ভেবেছে ভারতীয় রেল ৷ এর ফলে এই তিনটি এক্সপ্রেসে মোট আসনের ১০ শতাংশ টিকিট বিক্রি হওয়ার পর বাকি ৯০ শতাংশ আসনের জন্য বেস চার্জের উপর ১০ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে যাত্রীদের ৷ এছাড়া রিজার্ভেশন চার্জ, সুপারফার্স্ট চার্জ, ক্যাটারিং চার্জ, সার্ভিস ট্যাক্সও আলাদা করে দিতে হবে ৷ মধ্যবিত্তদের একটা বড় অংশ এই তিনটি এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন ৷ ফলে তাদের পকেটে এরপর থেকে অতিরিক্ত চাপ পড়তে চলেছে ৷

advertisement

৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই ডায়নামিক ফেয়ার ৷ তারপর থেকে রাজধানী, শতাব্দী, দুরন্তে যাত্রা করতে গেলে অতিরিক্ত গাঁটের কড়ি খরচা করতে হবে ৷ চার্ট তৈরির সময় খালি থাকা আসনের টিকিটের দাম হতে চলেছে শেষ বিক্রি হওয়ার টিকিটের দামের দেড়গুণ ৷ যাত্রীদের সুবিধার্থে বুকিংয়ের সময়ই লোয়ার ক্লাস ও হায়ার ক্লাসের ভাড়ার তুল্যমূল্য অনুপাতও দেখিয়ে দেওয়া হবে ৷ প্রতি ক্লাসের বিক্রি হওয়া শেষ টিকিটের দাম রিজার্ভেশন চার্টে দেখানো থাকবে, যাতে কী অনুপাতে ভাড়া বেড়েছে তা স্পষ্ট হয় ৷

advertisement

তবে রেল আধিকারিকরা জানিয়েছেন, তৎকালের টিকিটের উপর এই নিয়ম লাগু করা হচ্ছে না ৷ তৎকালের টিকিট বুকিং রেলের বর্তমান গাইডলাইন মেনেই হবে ৷ সাধারণ তৎকাল কোটায় টিকিট কাটতে গেলে যাত্রীদের বেসচার্জের দেড়গুণ অতিরিক্ত ভাড়া দিতে হয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

তবে রেলের এই ঘোষণায় বড়সড় রাজনৈতিক ঝড় উঠতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রেলেও এবার সার্জ চার্জের কোপে পড়তে চলেছে মধ্যবিত্ত, বাড়ছে ভাড়া