TRENDING:

Operation Dev Shakti in Afghanistan: আফগানিস্তানে ভারতের উদ্ধার অভিযানে মা দু্র্গার যোগ! নেপথ্যে এই কারণ

Last Updated:

মঙ্গলবার আফগানিস্তান থেকে মোট ৭৮ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে (India's Evacuation )৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার অভিযানের সরকারি নাম দেওয়া হয়েছে অপারেশন 'দেব শক্তি'৷ এই উদ্ধার অভিযানের সম্পর্কে ওয়াকিবহলদের সূত্রে জানাচ্ছেন, এই নামকরণের পিছনে অন্য গল্প রয়েছে৷
advertisement

সূত্রের খবর, কাবুলে হিংসা থেকে নিরীহ বাসিন্দাদের উদ্ধারে এই অভিযান শুরু হয়েছে৷ ঠিক যেভাবে মা দুর্গা অসুরদের হাত থেকে নিরীহদের রক্ষা করেন৷ আরও দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে মা দুর্গার বড় ভক্ত৷ নবরাত্রিতে ন' দিনই উপোস করে থাকেন তিনি৷ ওই ৯ দিন শুধুমাত্র গরম জল পান করেন প্রধানমন্ত্রী৷

advertisement

আফগানিস্তান সংকট শুরু হওয়ার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির একটি বৈঠক হয়৷ সেই বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য এবং সরকারি শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন, আফগানিস্তানে উদ্ধারকাজ চালানোর ক্ষেত্রে মানবিকতাকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে৷ তিনি মেন করিয়ে দেন, আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দু এবং শিখদেরই শুধু যে আফগানিস্তান থেকে ভারতে ফেরানো হচ্ছে তা নয়, এমন কি বহু অন্যান্য আফগান নাগরিকরাও ভারতে এসে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

মঙ্গলবার আফগানিস্তান থেকে মোট ৭৮ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে৷ কাবুল থেকে তাঁদের প্রথমে উদ্ধার করে তাজিকিস্তানের দুশানবেতে নিয়ে যাওয়া হয়েছিল বায়ুসেনার বিমানে৷ সেখান থেকে এয়ার ইন্ডিয়ার বিমান আজ তাঁদের দেশে ফেরানো হয়েছে৷ এঁদের মধ্যেও ২৫ জন আফগান নাগরিক রয়েছেন৷ এর পাশাপাশি বেশ কিছু আফগান হিন্দু এবং শিখও ভারতে ফিরেছেন৷ এই নিয়ে এখনও পর্যন্ত আফগানিস্তান থেকে মোট ৮০০-র বেশি মানুষকে উদ্ধার করল ভারত৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Operation Dev Shakti in Afghanistan: আফগানিস্তানে ভারতের উদ্ধার অভিযানে মা দু্র্গার যোগ! নেপথ্যে এই কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল