TRENDING:

India vs Australia: ড্র হয়ে গেল ব্রিসবেন টেস্ট, সিরিজ ১-১! হারা ম্যাচ বাঁচিয়ে দিয়ে স্বস্তিতে টিম ইন্ডিয়া

Last Updated:

গতকাল পর্যন্ত ব্রিসবেন টেস্টে হারের ভয় তাড়া করছিল রোহিতদের৷ সেখান থেকে শেষ উইকেটে ফলো অন বাঁচিয়ে দেন জশপ্রীত বুমরাহ এবং আকাশদ্বীপ সিং৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শেষ পর্যন্ত অমীমাংসিতই থাকল ব্রিসবেন টেস্ট৷ পঞ্চম দিনে ভারতের সামনে জয়ের জন্য ২৭৫ রানের টার্গেট দিয়েছিল৷ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও প্রথম খারাপ আলো এবং তার পর বৃষ্টির কারণে আর খেলাই শুরু করা যায়নি৷ তৃতীয় টেস্ট ড্র হওয়ায় সিরিজ আপাতত ১-১ থাকল৷ এর পরে বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নে৷ তার পর সিরিজের শেষ টেস্ট সিডনিতে৷ ফলে টিম ইন্ডিয়ার সামনে এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা বেঁচে থাকল৷
News18
News18
advertisement

গতকাল পর্যন্ত ব্রিসবেন টেস্টে হারের ভয় তাড়া করছিল রোহিতদের৷ সেখান থেকে শেষ উইকেটে ফলো অন বাঁচিয়ে দেন জশপ্রীত বুমরাহ এবং আকাশদ্বীপ সিং৷ এই অবস্থা থেকে ব্রিসবেন টেস্ট বাঁচিয়ে দেওয়ায় বিরাট-রোহিত-বুমরাদের আত্মবিশ্বাসও অনেকটা বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৪৫ রানের জবাবে ভারত ২৬০ রানে অল আউট হয়ে যায়৷ জবাবে ব্যাট করতে নেমে ৮৭ রানে ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া৷ এর পরেই ইনিংস ডিক্লেয়ার করে দেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৮ রান তোলে ভারত৷ এর পরেই খারাপ আলোয় খেলা বন্ধ হয়ে যায়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
India vs Australia: ড্র হয়ে গেল ব্রিসবেন টেস্ট, সিরিজ ১-১! হারা ম্যাচ বাঁচিয়ে দিয়ে স্বস্তিতে টিম ইন্ডিয়া
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল