TRENDING:

‘কাপুরুষের মতো’, ‘বর্বরোচিত’! কাবুলের হাসপাতালে পাক হামলার কড়া নিন্দা ভারতের

Last Updated:

কাবুলের হাসপাতালে পাক হামলার কড়া নিন্দা করল ভারত৷ এই ঘটনাকে ‘কাপুরুষোচিত’ এবং ‘অমানবিক’ বলে উল্লেখ্য করেছে বিদেশ মন্ত্রক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আফগানিস্তানের কাবুলের হাসপাতালে পাকিস্তানের হামলার তীব্র নিন্দা করল ভারত৷ এই ঘটনাকে ‘কাপুরুষোচিত’ এবং ‘অমানবিক’ বলে উল্লেখ্য করেছে বিদেশ মন্ত্রক৷ একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র হিসেবে পরিচিত ওমিদ অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালের ওপর হামলা কোনও অবস্থাতেই ন্যায়সঙ্গত নয়। আফগান কর্তৃপক্ষের দাবি, এই হামলায় প্রায় ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন।
‘কাপুরুষের মতো’, ‘বর্বরোচিত’! কাবুলের হাসপাতালে পাক হামলার কড়া নিন্দা ভারতের
‘কাপুরুষের মতো’, ‘বর্বরোচিত’! কাবুলের হাসপাতালে পাক হামলার কড়া নিন্দা ভারতের
advertisement

বিবৃতিতে বলা হয়, “এটি একটি বর্বরোচিত হিংসাত্মক হামলা৷ এমন একটি জায়গায় আঘাত হানা হয়েছে যা কোনও ভাবেই বৈধ সামরিক লক্ষ্যবস্তু নয়৷’’ একই সঙ্গে ইসলামাবাদের বিরুদ্ধে “একটি গণহত্যাকে সামরিক অভিযান হিসেবে দেখানোর চেষ্টা” করার অভিযোগও তোলে ভারত।

আরও পড়ুন: পুরনো মুখেই ভরসা! ফের প্রার্থী হলেন অগ্নিমিত্রা, কোন কেন্দ্র থেকে এবার লড়বেন বিজেপির তারকা প্রার্থী?

advertisement

এই ঘটনাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে বিবৃতিতে জানিয়েছে নয়াদিল্লি৷ এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি বলেই উল্লেখ্য করা হয়৷ ভারত এই হামলাকে পাকিস্তানের বেপোরোয়া আচরণের ধারাবাহিকতা বলে উল্লেখ্য করেছে৷ অভ্যন্তরীণ সমস্যা গুলি থেকে দৃষ্টি ফেরাতেই সীমান্তপারে আগ্রাসন চালাচ্ছে ইসলামাবাদ, এমনটাই অভিযোগ করেছে ভারত৷

পবিত্র রমজান মাসে এই হামলার সময়কে বিশেষভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করে ভারত জানায়, “কোনও ধর্ম বা নৈতিক মূল্যবোধই একটি হাসপাতাল ও তার রোগীদের ওপর ইচ্ছাকৃত হামলাকে সমর্থন করতে পারে না।”

advertisement

আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়ে ভারত দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে এবং সাধারণ নাগরিকদের ওপর হামলা অবিলম্বে বন্ধ করার দাবি তুলেছে।

ভারত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দামোদর চরে শ্যাওলার ক্যানভাসে বসন্তের রঙ, শুকনো ডালে শিল্পী ফুটিয়েছেন কৃষ্ণচূড়া ও পলাশ
আরও দেখুন

প্রসঙ্গত, সোমবার মাঝরাতে কাবুলের একটি রিহ্যাব হাসপাতালে মিসাইল হামলা চালায় পাকিস্তান৷ যার জেরে মৃত্যু হয়েছে অন্তত ৪০০ জনের ৷ ভয়াবহ হামলা কাবুলের হাসপাতালে৷ হাসপাতালে আকাশপথে হামলা চালায় পাক বাহিনী। এমনটাই অভিযোগ তুলছে তালিবান সরকার। হাসপাতালে পাকিস্তানি হানায় কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। জখম হয়েছেন আরও প্রায় ২৫০ জন। নিহত এবং জখমদের বেশির ভাগই ওই হাসপাতালের রোগী। যদিও হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘কাপুরুষের মতো’, ‘বর্বরোচিত’! কাবুলের হাসপাতালে পাক হামলার কড়া নিন্দা ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল