TRENDING:

LPG tankers from Strait of Hormuz: গ্যাস সঙ্কটের মাঝে বড় স্বস্তি, যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই-ম্যাঙ্গালোরের পথে দুই ভারতীয় LPG ট্যাঙ্কার

Last Updated:

LPG tankers from Strait of Hormuz: যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালী পেরিয়ে ৯৪ হাজার টন LPG নিয়ে দুই ভারতীয় ট্যাঙ্কার ভারতে পৌঁছতে চলেছে, যা গ্যাস সংকটে বড় স্বস্তি দেবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালী নিরাপদে পেরিয়ে ভারতে আসছে দুই ভারতীয় পতাকাবাহী LPG ট্যাঙ্কার—BW TYR ও BW ELM। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তথ‍্য অনুসারে, এই দুই জাহাজে মোট প্রায় ৯৪ হাজার টন রান্নার গ্যাস রয়েছে, যা দেশের গ্যাস সংকট কাটাতে বড় ভূমিকা নেবে।
হরমুজ প্রণালী পেরিয়ে ৯৪ হাজার টন LPG আসছে ভারতে
হরমুজ প্রণালী পেরিয়ে ৯৪ হাজার টন LPG আসছে ভারতে
advertisement

BW TYR মুম্বই বন্দরে পৌঁছানোর কথা ৩১ মার্চ, আর BW ELM নিউ ম্যাঙ্গালোরে পৌঁছাবে ১ এপ্রিল। এর আগে আরও চারটি ভারতীয় ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে। Pine Gas ও Jag Vasant প্রায় ৯২,৬১২ টন LPG নিয়ে ২৬ থেকে ২৮ মার্চের মধ্যে ভারতে পৌঁছায়। পাশাপাশি MT Shivalik ও MT Nanda Devi যথাক্রমে ১৬ ও ১৭ মার্চ গুজরাত মুন্দ্রা ও কাণ্ডলা বন্দরে পৌঁছায়।

advertisement

আরও পড়ুনঃ ‘কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়…’ — প্রেমের কাছে হার মানেনি ‘চিরদিনই তুমি যে আমার’-এর রাহুল, তবু মৃত্যু সে তো নিষ্ঠুর

বর্তমানে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হলেও, ইরান ‘অ-শত্রু’ জাহাজগুলিকে নির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে চলাচলের অনুমতি দিচ্ছে। এখনও তিনটি LPG ট্যাঙ্কার—Jag Vikram, Green Asha ও Green Sanvi—প্রণালীর পশ্চিম অংশে রয়েছে।

advertisement

ভারত তার মোট LPG চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানির উপর নির্ভরশীল, যার ৯০ শতাংশই আসে পশ্চিম এশিয়া থেকে। গত বছর দেশে মোট ৩৩.১৫ মিলিয়ন টন LPG ব্যবহৃত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনার মতো দেশ থেকেও গ্যাস সংগ্রহ করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'বিজলি বিড়ি'র মালিক তিনি..., ধুলিয়ানে ব্যবসায়ী নূরের উপর ভরসা শাসক শিবিরের!
আরও দেখুন

এদিকে, DG Shipping-এর কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা কাজ করছে। ইতিমধ্যেই ৯৪২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফেরানো হয়েছে। দেশের সব বন্দর স্বাভাবিকভাবে কাজ করছে বলেও জানিয়েছে মন্ত্রক।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
LPG tankers from Strait of Hormuz: গ্যাস সঙ্কটের মাঝে বড় স্বস্তি, যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই-ম্যাঙ্গালোরের পথে দুই ভারতীয় LPG ট্যাঙ্কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল