TRENDING:

India AI Impact Summit 2026: ফ্রান্সের প্রেসিডেন্ট, বিল গেটস থেকে সুন্দর পিচাই...দিল্লিতে চাঁদের হাট! শুরু হতে চলেছে এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬

Last Updated:

India AI Impact Summit 2026: উপস্থিত হওয়ার কথা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম‍্যাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস লুলা দা সিলভার। উপস্থিত থাকবেন বিল গেটস থেকে সুন্দর পিচাই, মুকেশ আম্বানী থেকে ওপেন এআইয়ের স‍্যাম অলটম‍্যান-সহ ৪০শের বেশি গ্লোবাল টেক জায়ান্টের সিইও এবং শীর্ষস্থানীয় আধিকারিকরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আগামীকাল, সোমবার থেকে দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬। তারকাখচিত এআই ইমপ্যাক্ট সামিটে উপস্থিত হতে চলেছেন অন্তত ১০০ দেশের প্রতিনিধিরা৷
ফ্রান্সের প্রেসিডেন্ট, বিল গেটস থেকে সুন্দর পিচাই...দিল্লিতে চাঁদের হাট! শুরু হতে চলেছে এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬
ফ্রান্সের প্রেসিডেন্ট, বিল গেটস থেকে সুন্দর পিচাই...দিল্লিতে চাঁদের হাট! শুরু হতে চলেছে এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬
advertisement

উপস্থিত হওয়ার কথা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম‍্যাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস লুলা দা সিলভার। উপস্থিত থাকবেন বিল গেটস থেকে সুন্দর পিচাই, মুকেশ আম্বানী থেকে ওপেন এআইয়ের স‍্যাম অলটম‍্যান-সহ ৪০শের বেশি গ্লোবাল টেক জায়ান্টের সিইও এবং শীর্ষস্থানীয় আধিকারিকরা৷ মূল অনুষ্ঠান হবে ১৯-২০ ফেব্রুয়ারি। সেদিন অনুষ্ঠানের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এছাড়াও একাধিক রাউন্ড টেবিল আলোচনায় উপস্থিত থাকবেন তিনি।

advertisement

আরও পড়ুন: শিবরাত্রির পরের দিনই মহাধামাকা! সূর্যের গোচরে সোম থেকেই গোল্ডেন টাইম ৪ রাশির, টাকার বৃষ্টি

এত বড় সামিটে যোগ দিতে আসা ভিভিআইপিদের নিরাপত্তায় কার্যত জি২০ সমান প্রস্তুতি সেরেছে দিল্লি পুলিশ তথা কেন্দ্র সরকার। আকাশ পথে নজরদারি থেকে ফ্লাইং স্কোয়াড, ভিভিআইপিদের হোটেলের নিরাপত্তার জন‍্য ১০০ পুলিশের বিশেষ টিম, সেন্ট্রাল কন্ট্রোল রুম, ৫০০রও বেশি সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে ভারত মন্ডপম এবং তার আশপাশের এলাকা।

advertisement

আরও পড়ুন: পাকাপাকি তুলে রাখবেন লেপ, কম্বল? ভাঁজের সময় ফেলে দিন ছোট্ট সাদা এক টুকরো এই জিনিস! পোকামাকড়, দুর্গন্ধ ধারেকাছে ঘেঁষবে না, ১ বছর পরও থাকবে নতুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

দিল্লি পুলিশের তরফে ভারত মণ্ডপম চত্বরের নিরাপত্তা কড়াকড়ির জন‍্য ট্রাফিক ডাইভার্সনের কথা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি ভারত মণ্ডপম চত্বরে থাকা সুপ্রিম কোর্টের তরফেও ঘোষণা করা হয়েছে, আইনজীবীরা নিরাপত্তার কারণে যদি আদালতে পৌঁছতে না পারেন তাহলে ভার্চুয়ালি মামলায় যোগ দেওয়ার জন‍্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
India AI Impact Summit 2026: ফ্রান্সের প্রেসিডেন্ট, বিল গেটস থেকে সুন্দর পিচাই...দিল্লিতে চাঁদের হাট! শুরু হতে চলেছে এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬
Open in App
হোম
খবর
ফটো
লোকাল