TRENDING:

ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি হিজবুল মুজাহিদিন পান্ডা সৈয়দ সালাউদ্দিনের

Last Updated:

ফের একবার কাশ্মীর নিয়ে ভারত বিরোধী মন্তব্য করলেন হিজবুল মুজাহিদিন পান্ডা সৈয়দ সালাউদ্দিন। কাশ্মীর প্রসঙ্গে সৈয়দ সালাউদ্দিন ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের একবার কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন হিজবুল মুজাহিদিন পান্ডা সৈয়দ সালাউদ্দিন। কাশ্মীর প্রসঙ্গে সৈয়দ সালাউদ্দিন ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন ৷ গোয়েন্দা সংস্থা এনআইএ-র মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা সালাউদ্দিন জানিয়েছেন কাশ্মীরীদের রাজনৈতিক ও সাংবিধানিকভাবে সাহায্য করার জন্য পাকিস্তান দায়বদ্ধ । বুরান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা ৷ এদিন এই বিষয়কে আরও একবার উস্কে দিয়ে পরমানু যুদ্ধ নিয়ে মন্তব্য করেছেন তিনি ৷
advertisement

সালাউদ্দিন যিনি এই মুহূর্তে পাকিস্তানে রয়েছেন জানিয়েছেন যে পাকিস্তান যদি কাশ্মীরীদের এই লড়াইয়ে তাদের পাশে দাঁড়ায় তাহলে ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷ তিনি জানান যে কাশ্মীরীরা আর কোনও রকম আপোস করতে রাজি নয় ৷ তাই যে কোনও মুহূর্তে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ যুদ্ধ হতে পারে ৷ তার মতে কাশ্মীরীরা এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে জিহাদ ছাড়া তাদের আর কোনও পথ নেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

মোদি সরকার সম্পর্কে তিনি জানান, ‘কেন্দ্রীয় সরকার কোনও আশায় দেখাতে পারেনি ৷ তাই নিপীড়িত কাশ্মীরীদের কাছে জিহাদকে বেছে নেওয়ায় ছিল একমাত্র পথ ৷’ তিনি আরও জানান যে বর্তমান পরিস্থিতিকে অগ্রাহ্য করা হলে খুব শিগগির বড় কিছু ঘটতে চলেছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি হিজবুল মুজাহিদিন পান্ডা সৈয়দ সালাউদ্দিনের