TRENDING:

এই ভাবেই ATM কার্ড নকল করে চুরি হচ্ছে লক্ষ লক্ষ টাকা !

Last Updated:

এটিএম থেকে টাকা তুলতে গেলে এবার থেকে বাড়তি সর্তকতা অবলম্বন করুন ৷ কারণ আপনার অজান্তেই সমস্ত তথ্য চুরি করে নিচ্ছে দুষ্কৃতীরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: এটিএম থেকে টাকা তুলতে গেলে এবার থেকে বাড়তি সর্তকতা অবলম্বন করুন ৷ কারণ আপনার অজান্তেই সমস্ত তথ্য চুরি করে নিচ্ছে দুষ্কৃতীরা ৷ খোয়া যেতে পারে আপনার টাকা ৷ এটিএমের নকল বানিয়ে চুরি করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা ৷
advertisement

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে গুলমোহর এলাকায় এসবিআই-এর একটি এটিএমে এই ভাবে চুরি করা হচ্ছে গ্রাহকদের টাকা ৷ গ্রাহকদের এটিএম কার্ডের ক্লোন বানিয়ে দুষ্কৃতীরা গায়েব করছে কয়েক লক্ষ টাকা ৷

সাইবার সেলে প্রায় এক ডজন গ্রাহক অভিযোগ জানিয়েছে যে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে ৷ তদন্ত নেমে জানা যায় যারা অভিযোগ জানিয়েছেন তারা সকলেই একই এটিএম থেকে টাকা তুলেছিলেন ৷

advertisement

এটিএমে পৌঁছে সেখান থেকে একটি লুকনো ক্যামেরা উদ্ধার করা হয় ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয় যে ক্যামেরাটি তাদের নয় ৷ অনুমান করা হচ্ছে, এই ক্যামেরার মাধ্যমে গ্রাহকদের পিন নম্বর রের্কড করে রাখছিলেন দুষ্কৃতীরা ৷ এখনও পর্যন্ত এই ভাবে প্রায় ৬.৫০ লক্ষ টাকা চুরি করেছে দুষ্কৃতীরা ৷

সাইবার সেলের এআইজি জানিয়েছেন, এটিএম কার্ডের নকল বানিয়ে পিন নম্বর ব্যবহার করে আমেদাবাদের একটি এটিএম থেকে টাকা তোলা হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

পুলিশের সন্দেহ এই পুরো বিষয়টিতে ব্যাঙ্কের কিছু কর্মচারী, গার্ড জড়িত রয়েছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এই ভাবেই ATM কার্ড নকল করে চুরি হচ্ছে লক্ষ লক্ষ টাকা !